ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

প্রাথমিকে ফিরছে না লিখিত পরীক্ষা, আগের মূল্যায়ন পদ্ধতিই বহাল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে লিখিত পরীক্ষা ফিরিয়ে আনার প্রস্তাব নাকচ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার ‘প্রাথমিকে নতুন মূল্যায়ন নির্দেশিকা ২০২৬ অনুমোদন কমিটি’ এই সিদ্ধান্ত দেয়। এতে অন্তর্বর্তী সরকারের আমলে প্রাথমিকের নতুন পদ্ধতি চালুর সম্ভাবনা নেই বললেই চলে।

সভায় জানানো হয়, নতুন পদ্ধতি চালু হলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সামনে জাতীয় নির্বাচন ও নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় প্রস্তুতিরও সুযোগ নেই। তাই বর্তমান মূল্যায়ন পদ্ধতি বহাল রাখার সিদ্ধান্ত হয়

অবশ্য এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য ইকবাল হায়দার সমকালকে জানান, প্রস্তাব পুরোপুরি বাতিল হয়নি; মানবণ্টনে কিছু পরিবর্তন হতে পারে।
বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো লিখিত পরীক্ষা নেই; তৃতীয় থেকে পঞ্চমে ৫০ শতাংশ সামষ্টিক (লিখিত) ও ৫০ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন চালু আছে। এনসিটিবি প্রস্তাবে প্রথম-দ্বিতীয় শ্রেণিতে ৫০: ৫০ এবং তৃতীয়-পঞ্চমে ৭০:৩০ অনুপাতে লিখিত পরীক্ষা ও ধারাবাহিক মূল্যায়নের প্রস্তাব করেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিভ্রান্ত হন। ২০২৩ সাল থেকে তিন বছরে তিন দফা পরিবর্তনের পর নতুন মূল্যায়ন আনার উদ্যোগ অযৌক্তিক ও অটেকসই বলেও মন্তব্য করেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

প্রাথমিকে ফিরছে না লিখিত পরীক্ষা, আগের মূল্যায়ন পদ্ধতিই বহাল

আপডেট সময় ১১:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬