ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শীতকালীন ছুটি শুরু হওয়ার আগেই এলো দুঃসংবাদ। বার্ষিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শীতকালীন ছুটির কিছুদিন বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলে নির্ধারিত ছুটির পরিবর্তে ওই সময় শিক্ষকদের পরীক্ষার দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপসচিব রওশন আরা পলির সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

অধিদপ্তর থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, শিক্ষকদের সাম্প্রতিক আন্দোলনের কারণে দেশের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১, ২, ৩ ও ৪ ডিসেম্বর তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন সম্পন্ন করার স্বার্থে শীতকালীন ছুটির কিছুদিন বাতিল করে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, যেসব বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিদ্যালয়ে আগামী ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ছাড়া ৩ দিন) ছুটি বাতিল করা হলো। একই সঙ্গে এই দিনগুলোতে স্থগিত থাকা পরীক্ষাগুলো গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষকদের আন্দোলনের কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সেই ছুটি বাতিল করে পরীক্ষা গ্রহণের নির্দেশ দিলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ

আপডেট সময় ১২:৪২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫