ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

প্রশিক্ষিত শ্যুটারের মোকাবিলায় সরকার কী করছে তা জাতি জানতে চায়: গাজী আতাউর রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলে মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ১৪ ডিসেম্বর, রবিবার এক বিবৃতিতে বলেছেন, ইনকেলাব মঞ্চের ওসমান হাদির ওপরে হামলা আগামী নির্বাচন নিয়ে একধরণের শংকা তৈরি করেছে। কারণ নির্বাচনের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের অলিতে-গলিতে যাবেন, সাধারণ মানুষের মধ্যে গণসংযোগ করবেন। তখন তাদের নিরাপত্তা কিভাবে রক্ষিত হবে সেই প্রশ্ন জোড়ালোভাবে দেখা দিয়েছে। রাষ্ট্র ও নির্বাচন কমিশন এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছে তা জাতি জানতে চায়।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টা ঘটনার পরের দিন তিন দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন যে, প্রশিক্ষিত শুটার নিয়ে ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছে। প্রশিক্ষিত শুটার নিয়ে যে মাঠে নেমেছে তা জনসাধারণ বুঝতে পারছে। প্রশ্ন হলো, রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী ও ম্যাজিট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে মোতায়েন থাকা সত্বেও ষড়যন্ত্রকারীরা কিভাবে প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নামতে পারে, কিভাবে ষড়যন্তের জাল বিস্তার করতে পারে, আইন-শৃঙ্খলা বাহিনী এই ষড়যন্ত্রের বিষয়ে আগেই জানতে পারলো না কেন? এবং এখন জানার পরে কি কি ব্যবস্থা নিয়েছে তা জাতি জানতে চায়। প্রধান উপদেষ্টার মুখে আমরা প্রশিক্ষিত শুটার মাঠে নেমেছে সেই সংবাদ শুনতে চাই না বরং তাদের মোকাবিলায় কি কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানতে চাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, সর্বদলীয় প্রতিবার সভার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এই ধরণের পরিস্থিতিতে এরচেয়েও জরুরী হলো, আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক অভিযান। অপরাধীচক্রকে ধরতে সর্বোচ্চ শক্তি নিয়োগ করা। আমরা সেটাই আশা করি।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা আশা করবো, সরকারের সকল বাহিনী এই ষড়যন্ত্রকারীদের সমূলে উৎখাত করতে সর্বশক্তি নিয়োগ করবে। অপরাধীদের পাকড়াও করা হবে যাতে করে মানুষের মধ্যে আস্থা ফিরে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

প্রশিক্ষিত শ্যুটারের মোকাবিলায় সরকার কী করছে তা জাতি জানতে চায়: গাজী আতাউর রহমান

আপডেট সময় ০৬:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫