ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

প্রধানন্ত্রীকে দৌড়ে গিয়ে সালাম, ঘটনার ব্যাখ্যায় যা বললেন ছাত্রদল সভাপতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

অমর একুশে বইমেলা উদ্বোধন করতে বৃহস্পতিবার বিকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহর বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশের আগেই তাকে স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর অনুষ্ঠান শেষে গাড়িবহর নিয়ে ফেরার সময় প্রধানমন্ত্রীকে দৌড়ে গিয়ে সালাম দিতে দেখা যায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়। ঘটনার ব্যাখ্যা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের পর দেওয়া স্ট্যাটাসে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, গতকাল দুপুর ১২.৩০টা থেকে ৩.৩০টা, পুরো ৩ ঘণ্টা সময় আমি বাংলা একাডেমি চত্বর এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে উপস্থিত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলা একাডেমিতে প্রবেশের পূর্বেই সালাম বিনিময় করেছি, হাজার হাজার ছাত্রদলের নেতা-কর্মীদের ভিড় ঠেলে তার গাড়িকে বাংলা একাডেমিতে প্রবেশের পুরো মুহূর্তটুকু তার গাড়ির সামনে ছিলাম, গাড়ি থেকে সভাপতি হিসেবে আমি নামিয়েছি এবং আমিই প্রথম করমর্দন করে সার্বিক পরিস্থিতিও স্বল্পবাক্যে বর্ণনা করেছি, তাকে স্টেজ পর্যন্ত পৌঁছে দিয়েছি।

ছাত্রদল সভাপতি লেখেন, ‘বইমেলা উদ্বোধনের মুহূর্তে ফিতা কাটার সময়ও তার পাশেই ছিলাম, প্রতিটি স্টল ঘুরে দেখার সময়ও তারপাশেই ছিলাম, ছাত্রদলের স্টলে আসার পর ছাত্রদলের ম্যাগাজিনটা আমিই তার হাতে দিই, অপরাপর নেতা-কর্মীদের সাথে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরি, সর্বশেষ তাকে সালাম ও করমর্দনের মাধ্যমে বিদায় দিই।’

তিনি লেখেন, তারপর বাংলা একাডেমি থেকে বের হয়ে মূল গেইটের বাহিরে ছাত্রদলের অপরাপর নেতা-কর্মীদের নিয়ে অবস্থানের মুহূর্তে সিএসএফ এর অনুরোধে আমি তার গাড়ির সামনে গিয়ে বাংলা একাডেমি থেকে দোয়েল চত্বর পর্যন্ত সকল ছাত্রদলের সকল ইউনিটকে পরিচয় করিয়ে দেই এবং তারা যেন গাড়ি আটকিয়ে শুভেচ্ছা, সালাম বিনিময় না করে সেজন্য আমিও ছাত্রদলের নেতা-কর্মীদের হাসিমুখে নির্বৃত্ত করি। দোয়েল চত্বরে গাড়ির গতি অতিদ্রুত হওয়ায় ছাত্রদলের অপরাপর নেতা-কর্মীদের সাথে জাস্ট ৫/৭ সেকেন্ড দৌড়ে সর্বশেষ সৌজন্যমূলক সালাম বিনিময় করেছি। আমি অবশ্য এটা না করলেও পারতাম, কিন্তু কোনো কিছু না ভেবেই সারাক্ষণ তার পাশে থাকার পরও সর্বশেষ সালাম বিনিময় করেছি।

সাংবাদিকদের একহাত নিয়ে তিনি লেখেন, পুরো ২ ঘণ্টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ড এর পরিবর্তে জাস্ট ১০ সেকেন্ডকে নেগেটিভলি শিরোনাম করে নিউজ করে দেওয়া হলো। দীর্ঘদিন পর এ ধরনের কাজে লিপ্ত অপসাংবাদিকতা সফল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

প্রধানন্ত্রীকে দৌড়ে গিয়ে সালাম, ঘটনার ব্যাখ্যায় যা বললেন ছাত্রদল সভাপতি

আপডেট সময় ০৫:৩৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬