ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি দাবি করেন, তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার বলেন, আজ কার্যক্রম নিষিদ্ধ একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ বা জমায়েত হওয়ার বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন আমাদের কাছে ছিল। সেই অনুযায়ী আমরা গত তিন দিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার সীমান্তবর্তী এলাকাগুলোতে চেকপোস্ট জোরদার করেছি। পিকেট, মোবাইল পেট্রোল ও ফুট পেট্রোলের সংখ্যা বাড়িয়েছি। সাদা পোশাকে দায়িত্ব পালন ও টহল বাড়ানো হয়েছে।

তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মী বা সমর্থকরা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে মিছিল বা জমায়েত করতে পারে—এমন সম্ভাবনা বিবেচনায় রেখে আমরা প্রতিটি সন্দেহজনক জায়গা, যেমন মেস, হোটেলসহ বিভিন্ন স্থানে তল্লাশি করেছি এবং বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছি।

তিনি আরও বলেন, কয়েকজনকে গ্রেপ্তারের পর আমাদের মনে হয়েছে, তারা আজ মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। ডিএমপির সদস্যরা তাদের এই পরিকল্পনা এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছে। আশা করি, বাকি সময়েও তারা কোথাও মিছিল, সমাবেশ বা জমায়েত করতে পারবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৬:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬