ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ‘আমি যেই লোকের বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম বললে অনেকেই বিস্মিত হবেন’ Logo হাওয়ার ওপর দিয়ে আসেনি, এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান: নাহিদ ইসলাম Logo জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘আপনাদের মহব্বতকে শ্রদ্ধা করি, তবে তার চেয়েও আমার কাছে মসজিদের আদব ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ’ Logo হাদি হত্যাকারীদের ফেরত পাঠানো প্রসঙ্গে যা বলছে পশ্চিমবঙ্গ পুলিশ Logo বাবার মতো ইসরায়েলের ঔদ্ধত্য ভাঙার লড়াই চালিয়ে যাবেন: কিম জং উন Logo আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না: হাসনাত আবদুল্লাহ Logo ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের দাবি Logo কাতারের আমিরের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ Logo পুতিন-ট্রাম্প ফোনালাপ, ইরান সংঘাত নিয়ে আলোচনা

প্রটোকল ছাড়া সেই পুরোনো রিকশায় ঘুরছেন ভূমিমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

কোনো ধরনের প্রটোকল ছাড়াই রাজশাহীতে রিকশায় চড়ে চলাচল করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। যাতায়াতের সময় তার সঙ্গে পুলিশের কোনো প্রটোকল বা বিশেষ নিরাপত্তা বহর দেখা যায়নি। এ ধরনের কৌশল বিনিময় নগরবাসীকে মুগ্ধ করেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় চড়ে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত সহকারী আব্দুর রব পান্না। রিকশাটি চালাচ্ছিলেন তার দীর্ঘদিনের রিকশাচালক আব্দুল কুদ্দুস। সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

রিকশায় চড়ে তিনি নগরীর সাহেব বাজার এলাকার ‘মনুলাইট গার্ডেন’-এ তার ব্যক্তিগত অফিসে আসেন। এ সময় রাস্তার দুই পাশে থাকা মানুষদের দুহাত নেড়ে অভিবাদন জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, মিজানুর রহমান মিনুর রাজশাহীতে চলাচলের একমাত্র বাহন হলো রিকশা। বাজার করা থেকে শুরু করে প্রাত্যহিক সব কাজেই তিনি রিকশার ওপর নির্ভর করেন। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরও তিনি রিকশায় চড়েই নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

সদ্য সমাপ্ত নির্বাচনে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এ মেয়র। এরপর ভূমিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারি সফরে রাজশাহী আসেন। নিজের শহরে ফেরার পর থেকেই কোনো প্রটোকল ছাড়াই তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে রিকশায় চলাচল করছেন।

মিজানুর রহমান মিনুর ব্যক্তিগত সহকারী হিসেবে ১১ বছর ধরে কাজ করা আব্দুর রব পান্না বলেন, ‘মিজানুর রহমান আগে থেকেই বাজার সদাই থেকে শুরু করে সব কাজ করতেন রিকশায় চড়ে। ভূমিমন্ত্রী হওয়ার পরও তিনি কোনো ধরনের প্রটোকল ছাড়াই রিকশায় চলাচল করছেন। শনিবার তিনি নগরীর সাগরপাড়া এলাকার কাঁচা বাজারে গিয়ে সেখানকার সবজি ব্যবসায়ী ও মুরগি ব্যবসায়ীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছেন এবং কৌশল বিনিময় করেছেন। এখান থেকেই তিনি বাজার করতেন। তার সঙ্গে সব মানুষের আন্তরিক সম্পর্ক।

তিনি বলেন, এভাবে জনগণের সঙ্গে মিশে সবার সঙ্গে সম্পর্ক রেখে তিনি দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে পারেন—এটা আমাদের আশা।

রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, ‘১০ বছর ধরে তার রিকশা চালাচ্ছি। স্যার, আগে যেভাবে আমার রিকশাতে চড়ে চলাফেরা করতেন, ভূমিমন্ত্রী হওয়ার পরও কোনো প্রটোকল ছাড়াই রিকশায় চলাফেরা করছেন। এটা দেখে আমাদেরও ভালো লাগছে।’

রাজশাহী মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, রাজশাহী সদর আসন থেকে ৪৬ বছর পর এবং রাজশাহী জেলা থেকে ২১ বছর পর পূর্ণাঙ্গ মন্ত্রী পেল রাজশাহী। এটি রাজশাহীবাসীকে উৎফুল্ল ও উচ্ছ্বসিত করেছে। আমরা চাই মিজানুর রহমান মিনু ভাই রাজশাহীসহ দেশবাসীর কাছে ‘মিনু ভাই’ হিসেবেই পরিচিত হবেন এবং রাজশাহী ও দেশের কল্যাণে কাজ করবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

‘আমি যেই লোকের বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম বললে অনেকেই বিস্মিত হবেন’

প্রটোকল ছাড়া সেই পুরোনো রিকশায় ঘুরছেন ভূমিমন্ত্রী

আপডেট সময় ০১:৩৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

কোনো ধরনের প্রটোকল ছাড়াই রাজশাহীতে রিকশায় চড়ে চলাচল করছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। যাতায়াতের সময় তার সঙ্গে পুলিশের কোনো প্রটোকল বা বিশেষ নিরাপত্তা বহর দেখা যায়নি। এ ধরনের কৌশল বিনিময় নগরবাসীকে মুগ্ধ করেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসা থেকে রিকশায় চড়ে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত সহকারী আব্দুর রব পান্না। রিকশাটি চালাচ্ছিলেন তার দীর্ঘদিনের রিকশাচালক আব্দুল কুদ্দুস। সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

রিকশায় চড়ে তিনি নগরীর সাহেব বাজার এলাকার ‘মনুলাইট গার্ডেন’-এ তার ব্যক্তিগত অফিসে আসেন। এ সময় রাস্তার দুই পাশে থাকা মানুষদের দুহাত নেড়ে অভিবাদন জানান তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, মিজানুর রহমান মিনুর রাজশাহীতে চলাচলের একমাত্র বাহন হলো রিকশা। বাজার করা থেকে শুরু করে প্রাত্যহিক সব কাজেই তিনি রিকশার ওপর নির্ভর করেন। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পরও তিনি রিকশায় চড়েই নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

সদ্য সমাপ্ত নির্বাচনে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এ মেয়র। এরপর ভূমিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সরকারি সফরে রাজশাহী আসেন। নিজের শহরে ফেরার পর থেকেই কোনো প্রটোকল ছাড়াই তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে রিকশায় চলাচল করছেন।

মিজানুর রহমান মিনুর ব্যক্তিগত সহকারী হিসেবে ১১ বছর ধরে কাজ করা আব্দুর রব পান্না বলেন, ‘মিজানুর রহমান আগে থেকেই বাজার সদাই থেকে শুরু করে সব কাজ করতেন রিকশায় চড়ে। ভূমিমন্ত্রী হওয়ার পরও তিনি কোনো ধরনের প্রটোকল ছাড়াই রিকশায় চলাচল করছেন। শনিবার তিনি নগরীর সাগরপাড়া এলাকার কাঁচা বাজারে গিয়ে সেখানকার সবজি ব্যবসায়ী ও মুরগি ব্যবসায়ীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেছেন এবং কৌশল বিনিময় করেছেন। এখান থেকেই তিনি বাজার করতেন। তার সঙ্গে সব মানুষের আন্তরিক সম্পর্ক।

তিনি বলেন, এভাবে জনগণের সঙ্গে মিশে সবার সঙ্গে সম্পর্ক রেখে তিনি দেশের জন্য এবং সাধারণ মানুষের জন্য কাজ করতে পারেন—এটা আমাদের আশা।

রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, ‘১০ বছর ধরে তার রিকশা চালাচ্ছি। স্যার, আগে যেভাবে আমার রিকশাতে চড়ে চলাফেরা করতেন, ভূমিমন্ত্রী হওয়ার পরও কোনো প্রটোকল ছাড়াই রিকশায় চলাফেরা করছেন। এটা দেখে আমাদেরও ভালো লাগছে।’

রাজশাহী মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, রাজশাহী সদর আসন থেকে ৪৬ বছর পর এবং রাজশাহী জেলা থেকে ২১ বছর পর পূর্ণাঙ্গ মন্ত্রী পেল রাজশাহী। এটি রাজশাহীবাসীকে উৎফুল্ল ও উচ্ছ্বসিত করেছে। আমরা চাই মিজানুর রহমান মিনু ভাই রাজশাহীসহ দেশবাসীর কাছে ‘মিনু ভাই’ হিসেবেই পরিচিত হবেন এবং রাজশাহী ও দেশের কল্যাণে কাজ করবেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481