ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

প্রচ্ছদ জাতীয় তপশিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধের যেকোনো সময় তফসিল দেওয়া হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও দেখুন
অনলাইন সংবাদপত্র সাবস্ক্রিপশন
আইন বিষয়ক পরামর্শ
নারী-শিশু বিষয়ক
ভিডিও সম্পাদনার সরঞ্জাম
বিনোদনের টিকিট
পত্রিকা
আইন পরামর্শ
ধর্মীয় খবর

আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ হবে উল্লেখ করে সানাউল্লাহ বলেন, নির্বাচনের প্রক্রিয়ায় যেকোনো ধরনের ব্যত্যয় ঘটানোর চেষ্টা করলে তাকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না।

পর্যবেক্ষকদের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, কোনো পর্যবেক্ষক ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো ধরনের পক্ষপাতিত্ব করতে পারবে না। পর্যবেক্ষকদের তালিকা তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে হবে। মানহীন পর্যবেক্ষক নির্বাচনে প্রয়োজন নেই। আমরা শুধু মানসম্পন্ন ও নিরপেক্ষ পর্যবেক্ষণ চাই। কোনো পর্যবক্ষেক সংস্থা পক্ষপাতিত্ব করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভুয়া পর্যবেক্ষক ধরতে পরিচয়পত্রে ব্যবহার করা হবে কিউআর কোড।

বিদেশি পর্যবেক্ষক নিয়ে এই কমিশনার বলেন, এ ছাড়া কোনো বিদেশি নাগরিক দেশি সংস্থার হয়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না। বিদেশি নাগরিকদের অবশ্যই বিদেশি পর্যবেক্ষক হিসেবে তাদের নিজস্ব আইন-বিধিতে আবেদন করে পর্যবেক্ষণ করতে হবে।

‎এ সময় স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত, অবাধে তাদের ভোটকেন্দ্রে প্রবেশ, পোস্টাল ব্যালট পর্যবেক্ষণে স্পষ্টিকরণ, ভোটের তিন দিন আগে পরিচয়পত্র দেয়াসহ একাধিক সুপারিশ করেছেন সংলাপে আসা পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা।

‎২০২৩ সালের পর্যবেক্ষক নীতিমালা বাতিল ও নতুন নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। গত জুলাইয়ে আওয়ামী লীগ আমলে দায়িত্ব পালন করা ৯৬ সংস্থার নিবন্ধন বাতিল করা হয়। এর দুই মাস পর নতুন করে ৮১টি সংস্থাকে নিবন্ধন দেয় ইসি।

এদিন সকাল-বিকাল দুই পর্বে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। দুই পর্বে ৮১টি সংস্থাকে আমন্ত্রণ জানালে পাঁচটি সংস্থা বাদে সবাই সংলাপে অংশ নেয়।

‎ভোটকেন্দ্রে বাধাহীন পরিবেশ, আইনি ও সাইবার সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন দাবি তুলে ধরে ভোটের আগে-পরে ১০ দিন করে সেনাবাহিনী মোতায়েনের পরামর্শ দেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

প্রচ্ছদ জাতীয় তপশিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার

আপডেট সময় ০৭:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫