ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পৌষসংক্রান্তিতে সাকরাইনে মুখর পুরান ঢাকা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বুধবার উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব। পৌষের বিদায়বেলায় পুরান ঢাকার আকাশ রঙিন হয়ে ওঠে নানা রং ও নকশার ঘুড়িতে। দিনভর এই ঘুড়ি উৎসবে মেতে ওঠে ছেলে-বুড়োরা।

গতকাল সকাল থেকেই পুরান ঢাকার নারিন্দা, গেণ্ডারিয়া, লক্ষ্মীবাজার ও সূত্রাপুর এলাকার বাড়ির ছাদগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

ছোট-বড় সবার হাতেই ছিল নাটাই আর সুতা। আকাশে উড়েছে নানা ধরনের বাহারি নাম ও নকশার ঘুড়ি—চিল ঘুড়ি, পতিঙ্গা ঘুড়ি, চক্ষুদার ঘুড়ি, গয়দার ঘুড়ি, মাছরাঙা ঘুড়ি। এক ছাদের সঙ্গে অন্য ছাদের ঘুড়ি কাটাকাটির তুমুল লড়াইও ছিল এ উৎসবে।
সাকরাইনে উৎসবে মুখর ছিল পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতিবাজার, কলতাবাজার, শিংটোলা, কাগজীটোলা, বাংলাবাজার, ফরাশগঞ্জ, বানিয়ানগর এলাকাও।

সাকরাইন উৎসবটি সাধারণত পৌষসংক্রান্তি বা পৌষের শেষ দিনে হয়।
উৎসবের সপ্তাহখানেক আগেই এলাকার ছেলে-মেয়েরা ঘুড়ি, নাটাই, আতশবাজি, ফানুস প্রস্তুত করতে থাকে। একসময়ের শান্ত সাকরাইনে এখন যোগ হয়েছে আধুনিক জৌলুস। এখন শুধু ঘুড়ি আর স্থানীয় উপকরণেই সীমাবদ্ধ নেই এই উৎসব।

যোগ হয়েছে ডিজে পার্টি, লেজার শো ও আতশবাজি, যা নিয়ে প্রবীণদের মধ্যে রয়েছে আক্ষেপ। তবে ঘিঞ্জি এলাকায় ফানুস ও আতশবাজির ঝুঁকি বিবেচনায় প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি থাকলেও সন্ধ্যার পর আকাশ আলোকিত করার প্রস্তুতি নিয়েছেন স্থানীয়দের কেউ কেউ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পৌষসংক্রান্তিতে সাকরাইনে মুখর পুরান ঢাকা

আপডেট সময় ০৩:৩৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬