ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পুলিশের ধাওয়া থেকে বাঁচতে পালানোর চেষ্টা, ৬ অভিবাসী নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়ক থেকে উল্টে যায় এবং হাইওয়ের পাশে একটি হ্রদে পড়ে যায়। ঘটনাস্থলেই ছয় জন অভিবাসী মারা যান।

পুলিশের ধাওয়া আর পালানোর চেষ্টা রূপ নিল ভয়াবহ ট্র্যাজেডিতে। বুলগেরিয়ার পূর্বাঞ্চলীয় ব্ল্যাক সি উপকূলের কাছে পুলিশের ধাওয়ায় ৯ জন অবৈধ অভিবাসীসহ একটি ভ্যান দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, বৃহস্পতিবার মধ্যরাতের কিছু আগে বুরগাস শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ৬ জন অবৈধ অভিবাসী নিহত হন।

বর্ডার পুলিশ চিফ আন্টন জ্লাতানোভ সংবাদ সম্মেলনে জানান, পুলিশ রোমানিয়ান রেজিস্ট্রেশন প্লেটযুক্ত ভ্যানটি থামানোর চেষ্টা করে।

তিনি আরও জানিয়েছেন, ভ্যানের চালক বারবার পুলিশের নির্দেশ অমান্য করেছিলেন এবং শেষ পর্যন্ত পুলিশের বসানো স্পাইক স্ট্রিপ এড়াতে চেষ্টা করেন। এর ফলে চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়ক থেকে উল্টে যায় এবং হাইওয়ের পাশে একটি হ্রদে পড়ে যায়। ঘটনাস্থলেই ছয় জন অভিবাসী মারা যান।

আহত চালকসহ আরও চারজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী নিহত অভিবাসীরা আফগানিস্তানের নাগরিক ছিলেন।

৬৫ লক্ষ জনসংখ্যার বলকান দেশ বুলগেরিয়া মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের জন্য প্রধান রুট। এসব অভিবাসীদের খুব কম সংখ্যকই ইইউর দরিদ্রতম সদস্য দেশটিতে থাকার পরিকল্পনা করে। মূলত তারা পশ্চিমা দেশগুলোতে পাড়ি দিতে বুলগেরিয়াকে ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করে থাকে।

জ্লাতানোভ জানান, গত দুই বছরে অভিবাসী পাচারের সাথে জড়িত ২০টি সংগঠিত অপরাধী গ্রুপ নিষ্ক্রিয় করা হয়েছে।

শূন্য অভিবাসন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা গত বছরের তুলনায় অভিবাসী চাপ প্রায় ৭০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম হয়েছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পুলিশের ধাওয়া থেকে বাঁচতে পালানোর চেষ্টা, ৬ অভিবাসী নিহত

আপডেট সময় ০৯:০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫