ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

পাল্টা হামলার হুমকি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানোর কৌশল: আইআরজিসি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বিদ্যুৎকেন্দ্রে পাল্টা হামলার হুমকি মূলত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানোর কৌশল হিসেবে দেওয়া হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল—ইরান উপসাগরীয় অঞ্চলের পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট লক্ষ্যবস্তু করতে পারে। তেহরান বলছে, এমন দাবি ‘ভিত্তিহীন’।

বিবৃতিতে আইআরজিসি জানায়, “আমরা স্পষ্ট করে দিয়েছি—যদি আমাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা করা হয়, তাহলে আমরা পাল্টা হিসেবে দখলদার ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র এবং যেসব আঞ্চলিক দেশ মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে, তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্যবস্তু করব।”

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট অর্থনৈতিক, শিল্প ও জ্বালানি খাতের স্থাপনাগুলোও সম্ভাব্য পাল্টা হামলার আওতায় থাকবে।

আইআরজিসি অভিযোগ করে বলে, “তোমরা আমাদের হাসপাতাল, ত্রাণকেন্দ্র ও স্কুলে হামলা করেছ—আমরা সেগুলোর জবাব দেইনি। কিন্তু যদি বিদ্যুতে আঘাত হানো, তাহলে আমরা বিদ্যুতেই আঘাত করব।”

সংস্থাটি জোর দিয়ে বলেছে, যেকোনো হুমকির জবাব ‘সমান মাত্রার প্রতিরোধ’ দিয়ে দেওয়া হবে। ‘আমরা দৃঢ়প্রতিজ্ঞ—যে ধরনের হুমকি আসবে, একই মাত্রায় তার জবাব দেওয়া হবে,’ উল্লেখ করা হয় বিবৃতিতে।

সবশেষে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলে, ‘যুক্তরাষ্ট্র আমাদের সক্ষমতা সম্পর্কে অবগত নয়। বাস্তব পরিস্থিতিতে তারা তা দেখতে পাবে।’

সূত্র: আল জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

পাল্টা হামলার হুমকি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকানোর কৌশল: আইআরজিসি

আপডেট সময় ০৪:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬