ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান-হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত, গুলিবিদ্ধ একাধিক সেনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে, পুরো মিশনজুড়ে সেটি কার্যক্ষম অবস্থায় ছিল বলে জানিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। শনিবার (০৩ জানুয়ারি) মার-আ-লাগোতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানের সময় একটি মার্কিন বিমান আঘাত পেলেও তা উড়তে সক্ষম ছিল এবং শেষ পর্যন্ত সব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।

ড্যান কেইন বলেন, ‘আমাদের একটি বিমান আঘাতপ্রাপ্ত হয়েছিল, কিন্তু সেটি উড্ডয়নক্ষম অবস্থায় ছিল। প্রেসিডেন্ট আগেই বলেছেন, আমাদের সব বিমান নিরাপদে ফিরে এসেছে এবং অভিযানের পুরো সময়জুড়েই ওই বিমানটি সচল ছিল।’ পুরো অভিযানে গোয়েন্দা দলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান তিনি।

মার্কিন আকাশ ও স্থল গোয়েন্দা দলগুলো তাৎক্ষণিকভাবে মাঠে থাকা বাহিনীকে তথ্য সরবরাহ করেছে, যার ফলে সেনারা জটিল পরিবেশে অপ্রয়োজনীয় ঝুঁকি ছাড়াই নিরাপদে চলাচল করতে পেরেছে, বলেন ড্যান কেইন। তিনি জানান, অভিযান শেষে বাহিনী যখন ভেনেজুয়েলা ছাড়তে শুরু করে, তখন তাদের প্রতিরোধের মুখে পড়তে হয়।

তিনি আরও বলেন, ‘মার্কিন বাহিনী প্রত্যাহারের সময় একাধিক আত্মরক্ষামূলক সংঘর্ষ হয়।’ এদিকে সিএনএনের প্রতিবেদক জ্যাক ট্যাপারের উদ্ধৃত একটি সূত্র জানায়, শনিবার ভোরে চালানো অভিযানের সময় পাল্টা হামলায় কয়েকজন মার্কিন সেনা গুলিবিদ্ধ হয়েছেন এবং শার্পনেলের আঘাত পেয়েছেন, তবে কারও আঘাত জীবনসংকটজনক নয়।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মন্তব্য করেছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের কেউ নিহত হয়নি। কয়েকজন আহত হয়েছিল, কিন্তু তারা ফিরে এসেছে এবং মোটামুটি ভালো অবস্থায় আছে।’ তিনি জানান, অভিযানের সময় একটি হেলিকপ্টারও আঘাতপ্রাপ্ত হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কোনো বিমান হারাইনি। সবই ফিরে এসেছে। একটি হেলিকপ্টার বেশ জোরালোভাবে আঘাত পেয়েছিল, কিন্তু সেটিও আমরা ফিরিয়ে আনতে পেরেছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান-হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত, গুলিবিদ্ধ একাধিক সেনা

আপডেট সময় ০২:২১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬