ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না বলে অভিযোগ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৪ জুন) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আমডালা খাল খনন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের নিরাপদ পানি দিন দিন কমে যাচ্ছে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না। এ সংকট মোকাবিলায় খাল কাটার গুরুত্ব অপরিসীম।’

দুলু বলেন, দেশের জলসংকট মোকাবিলা এবং কৃষি উৎপাদন টিকিয়ে রাখতে খাল খননের গুরুত্ব অনেক। পানি সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল এবং দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়েছিল।

এবার খাল পুনঃখনন কর্মসূচির সঙ্গে বৃক্ষরোপণও যুক্ত করা হয়েছে উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেন, খাল শুধু খাল নয়, খালের মধ্যে যেমন পানি সংরক্ষণ করে রাখা হবে শুকনো মৌসুমে, তেমনি বর্ষা মৌসুমে পানি যাতে দ্রুত নিষ্কাশন হয়ে ফসলহানি না হয়, সে ব্যবস্থা রাখা হচ্ছে। এবার নতুন দুটি জিনিস আমরা সংযুক্ত করেছি। খালের পাড়ে গাছ লাগাচ্ছি। এটাও আমাদের নির্বাচনি প্রতিশ্রুতিতে রয়েছে। আগামী পাঁচ বছরে আমরা ২৫ কোটি গাছ লাগাবো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

আপডেট সময় ০৬:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬