ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তিন বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে : বিজিএমইএ Logo হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা Logo পুলিশসহ জরুরি সেবায় থাকছে না জ্বালানি রেশনিং: প্রধানমন্ত্রী Logo সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করতে চাই: হাসনাত আবদুল্লাহ Logo সন্ত্রাসবাদ-জঙ্গি ইস্যুতে বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে: গাজী আতাউর রহমান Logo বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর: পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ৩০ Logo আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ Logo সমালোচনা করলে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে: হাসনাত আবদুল্লাহ Logo প্রধান তথ্য কর্মকর্তা হলেন সিনিয়র সাংবাদিক আবদাল আহমেদ Logo ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জেনারেল মুহসিন রেজাই এক কঠোর বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটি একক ও ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং তারা একের পর এক কৌশলগত ভুল করছে।

জেনারেল রেজাই তার বক্তব্যে বলেন, “ইরানের বীর সন্তানদের শক্ত হাত ও আত্মত্যাগী জাতির ঐক্যবদ্ধ কাতারের মাধ্যমে, আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ পারস্য উপসাগর ও ওমান সাগর থেকে সারা বিশ্বে পৌঁছে যাবে।”

তিনি আরো বলেন, ইরান এখন ঐক্যবদ্ধ, সংহতি বজায় রেখেছে এবং নিজের অবস্থানে অটল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতর বিভ্রান্তি ও জটিলতা প্রকট আকার ধারণ করেছে, যার ফলে তারা বারবার ভুল কৌশল গ্রহণ করছে।

এই মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় দেশটির অভিন্ন অবস্থানের প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন। সম্প্রতি পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতির প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন জেনারেল রেজাই। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত।

ইরানের এই বক্তব্যের জবাবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সামরিক বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সূত্র : মিলিটারি টিউব টুডে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

তিন বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে : বিজিএমইএ

পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল

আপডেট সময় ০৬:৩২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জেনারেল মুহসিন রেজাই এক কঠোর বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটি একক ও ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং তারা একের পর এক কৌশলগত ভুল করছে।

জেনারেল রেজাই তার বক্তব্যে বলেন, “ইরানের বীর সন্তানদের শক্ত হাত ও আত্মত্যাগী জাতির ঐক্যবদ্ধ কাতারের মাধ্যমে, আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ পারস্য উপসাগর ও ওমান সাগর থেকে সারা বিশ্বে পৌঁছে যাবে।”

তিনি আরো বলেন, ইরান এখন ঐক্যবদ্ধ, সংহতি বজায় রেখেছে এবং নিজের অবস্থানে অটল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভেতর বিভ্রান্তি ও জটিলতা প্রকট আকার ধারণ করেছে, যার ফলে তারা বারবার ভুল কৌশল গ্রহণ করছে।

এই মন্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় দেশটির অভিন্ন অবস্থানের প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন। সম্প্রতি পারস্য উপসাগর ও ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতির প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেছেন জেনারেল রেজাই। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত।

ইরানের এই বক্তব্যের জবাবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সামরিক বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সূত্র : মিলিটারি টিউব টুডে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481