ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পারমাণবিক শক্তি সংস্থাকে কড়া চিঠি দিল ইরান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

ইরানের পারমাণবিক কর্মসূচিতে ঢালাওভাবে দেওয়া মার্কিন হুমকির প্রতি ক্ষোভ জানিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে একটি চিঠি পাঠিয়েছে দেশটির স্থায়ী মিশন।

সম্প্রতি পাঠানো ওই চিঠিতে ইরানের স্থায়ী মিশন সতর্ক করে বলেছে, এ ধরনের হুমকিকে স্বাভাবিক মনে করা হলে, তা আইএইএ-এর বিশ্বাসযোগ্যতা এবং বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-এর জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।

ইরানি মিশন জোর দিয়ে বলেছে, এসব হুমকিকে স্বাভাবিক মেনে নিলে আইএইএ’র যাচাইকরণ কার্যক্রমের মাধ্যমে গড়ে ওঠা আন্তর্জাতিক আস্থাকে দুর্বল করে দেবে।

ইরান চায়, এ ধরনের বেপরোয়া পদক্ষেপের নিন্দা জানানো জরুরি এবং দায়ীদের সম্পূর্ণভাবে জবাবদিহির আওতায় আনতে হবে।

২৯ ডিসেম্বর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন তেহরানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত, তবে শক্তি প্রয়োগের বিকল্পও টেবিলে রয়েছে।

তিনি বলেন, আমি আশা করি তারা আবার কিছু গড়ে তুলতে চাইছে না, কারণ যদি তারা তা করে, তাহলে খুব দ্রুত সেই গঠন সম্পূর্ণভাবে ধ্বংস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।

ট্রাম্পের এই প্রকাশ্য সংঘাতমুখী বক্তব্য উপেক্ষিত থাকেনি। ২৯ ডিসেম্বরের ওই হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক অঙ্গনের শীর্ষ কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া জানান। তারা ওয়াশিংটনের বক্তব্য প্রত্যাখ্যান করে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার অধিকার পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পারমাণবিক শক্তি সংস্থাকে কড়া চিঠি দিল ইরান

আপডেট সময় ০৭:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬