ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্ক জব্দ করে চালিয়ে নিয়ে গেল তালেবান!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

পাকিস্তানের সাথে সবশেষ সংঘর্ষের পর, তালেবান সদস্যরা বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানি ট্যাঙ্ক জব্দের দখলের দাবি করেছে। আফগানিস্তানের রাস্তায় এমনই একটি ট্যাঙ্ক চালানোর ভিডিও প্রকাশ করেছে তারা।

সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করা এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তানি বাহিনী নতুন করে আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক জেলায় আক্রমণ চালিয়ে ১২ জনেরও বেশি বেসামরিক লোককে হত্যা করেছে এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।

জাবিউল্লাহ মুজাহিদের দাবি, পাল্টা প্রতিক্রিয়ায় তালেবানরা বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবং তাদের পোস্ট ও ট্যাঙ্কসহ অস্ত্র জব্দ করেছে।

তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অর্থাৎ, তালেবানরা আসলেই ট্যাঙ্ক জব্দ করেছে কি না এবং ভিডিওতে সেই একই ট্যাঙ্কের কথা বলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সিএনএন-নিউজ ১৮ অনুসারে, বুধবারের সবশেষ এ সংঘর্ষ উত্তর এবং দক্ষিণ উভয় ফ্রন্টেই সংঘটিত হয়েছে।

শীর্ষ গোয়েন্দা সূত্র সিএনএন-নিউজ ১৮-কে জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলার ঘিলজো এলাকার কাছে তালেবান ইউনিটগুলো পাকিস্তানের মাহমুদজাই পোস্টে হামলা চালানোর সময় ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে, হামলা চালিয়ে ১৫-২০ জন তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তানি বাহিনী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্ক জব্দ করে চালিয়ে নিয়ে গেল তালেবান!

আপডেট সময় ০৪:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫