ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পশ্চিম তীরের দখল নিয়ে ইসরাইলকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, ‘যদি ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীরকে (ওয়েস্ট ব্যাংক) দখল বা সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে।’

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সংবাদমাধ্যম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা ঘটবে না, কারণ আমি আরব দেশগুলোর কাছে কথা দিয়েছি। আর এখন এটা করা (দখল) সম্ভব নয়। আমরা আরব দেশগুলোর কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি। যদি এটা হয় তাহলে ইসরাইল যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে।’

ট্রাম্প জানান, তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তবে তার পর যদি এমন কোনো প্রেসিডেন্ট আসেন, যিনি তার মতো সম্মান আদায় করতে ব্যর্থ হন, তাহলে সবকিছু ভেঙে পড়তে পারে।

তিনি বলেন, ‘আমি থাকাকালীন সময়টা কেবল আরও ভালো হবে, আরও শক্তিশালী হবে এবং একদম নিখুঁত হবে। ঠিক আছে? দারুণ হবে। কিন্তু আমার পর কী হবে, সেটা বলতে পারি না। জানো তো, খারাপ প্রেসিডেন্টও আসতে পারে। যদি খারাপ প্রেসিডেন্ট আসে, তাহলে সব কিছু খুব সহজেই শেষ হয়ে যেতে পারে… কিন্তু যদি তারা প্রেসিডেন্টকে সম্মান করে, তাহলে দীর্ঘমেয়াদি সুন্দর শান্তি প্রতিষ্ঠিত হবে।’

এর আগে গত সেপ্টেম্বর মাসে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি জর্ডান নদীর পশ্চিম তীর দখল বা সংযুক্ত করার অনুমতি ইসরাইলকে দেবেন না।

সংবাদমাধ্যম অ্যাক্সিওস সূত্রের বরাতে জানিয়েছে, হোয়াইট হাউস নেতানিয়াহুকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে ইসরাইল আন্তর্জাতিকভাবে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পশ্চিম তীরের দখল নিয়ে ইসরাইলকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

আপডেট সময় ১১:১৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫