ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণরা বিপথগামী হচ্ছে: মির্জা আব্বাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

পর্যাপ্ত খেলার মাঠ ও বিনোদনের সুযোগ না থাকায় দেশের তরুণ সমাজ বিপথগামী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস।

তিনি বলেন, মাঠের অভাবে তরুণরা আজ মাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আশঙ্কাজনকভাবে আসক্ত হয়ে পড়ছে। যা একটি সুস্থ ও সবল জাতির জন্য বড় হুমকি।

শুক্রবার বিকালে রাজধানীর আরামবাগ বালুর মাঠে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নির্বাচনি প্রতিশ্রুতি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, আমি কোনো সস্তা প্রতিশ্রুতি দিতে চাই না। নির্বাচনের সময় অনেকেই বড় বড় কথা বলেন। তবে আমি এই এলাকার সন্তান হিসেবে তরুণদের মেধা বিকাশের পরিবেশ ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করছি। বিগত সরকার আমার তৈরি করা মাঠগুলো দখল করে নিয়েছিল। আমি নির্বাচিত হলে সেই মাঠগুলো পুনরুদ্ধার করে তরুণদের কাছে ফিরিয়ে দেব।

এর আগে জুমার নামাজ শেষে শাহজাহানপুর আমতলা এলাকা থেকে দিনের গণসংযোগ শুরু করেন এই বিএনপি নেতা।

আরামবাগে প্রীতি ম্যাচ শেষে তিনি অগ্রণী ক্লাব ও আইডিয়াল জোন এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালান এবং ধানের শীষের সমর্থনে মিছিলে নেতৃত্ব দেন। এরপর ব্যাংক কলোনি মসজিদ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণরা বিপথগামী হচ্ছে: মির্জা আব্বাস

আপডেট সময় ১২:৫৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬