ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পর্তুগালে কাজের সুযোগ বাড়াতে চালু হচ্ছে নতুন ভিসা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

নতুন এই ভিসা পরিকল্পনাটি পর্তুগালে চাকরির সুযোগ খুঁজছেন এমন বিদেশি নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে যাচ্ছে।

কাজের সুযোগ খুঁজছেন এমন ব্যক্তিদের জন্য নতুন ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল সরকার। নতুন স্কিলড ওয়ার্ক ভিসা বা দক্ষ কর্মীদের জন্য নতুন কাজের ভিসাটি আগের ওয়ার্ক সিকিং ভিসার পরিবর্তে চালু হবে।

দ্য পর্তুগাল নিউজের বরাত দিয়ে ইকোনিক টাইমস জানায়, নতুন এই ভিসা পরিকল্পনাটি পর্তুগালে চাকরির সুযোগ খুঁজছেন এমন বিদেশি নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে যাচ্ছে।

পর্তুগালের মিনিস্ট্রি অফ স্টেট অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স নিশ্চিত করেছে, ২৩ অক্টোবর থেকে পুরনো ওয়ার্ক সিকিং ভিসার সব অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হচ্ছে।

এর ফলে, পর্তুগালের কনস্যুলার অফিস এবংভিএফএস গ্লোবাল, বিএলএস ইন্টারন্যাশনাল পরিচালিত ভিসা আবেদন কেন্দ্রগুলো আর পুরনো ক্যাটেগরির আবেদন গ্রহণ করবে না।

মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, পুরনো ওয়ার্ক সিকিং ভিসার পরিবর্তে নতুন দক্ষ কাজের ভিসা থাকবে। তবে নতুন ভিসা মাত্র সম্প্রতি অনুমোদিত বিদেশি আইন অনুযায়ী নিয়মাবলী চূড়ান্ত হলে চালু হবে।

দ্য পর্তুগাল নিউজের এর প্রতিবেদনের বরাতে জানা গেছে, এই নীতি পরিবর্তন দেশটির আইনের ৬১/২০২৫ ধারার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, যা ২২ অক্টোবর ২০২৫ তারিখে পর্তুগালের সরকারি গেজেটে প্রকাশিত হয়।

এই আইন অভিবাসন প্রক্রিয়াকে দেশের শ্রম বাজারের চাহিদার সাথে সমন্বয় করতে সাহায্য করবে এবং পেশাগত যোগ্যতা বা বিশেষ দক্ষতা সম্পন্ন আবেদনকারীদের অগ্রাধিকার দেবে।

বর্তমানে, সব কনস্যুলেট এবং অংশীদার কেন্দ্রগুলোতে ওয়ার্ক সিকিং ভিসার সেবা স্থগিত করা হয়েছে। নতুন ভিসার যোগ্যতা ও আবেদন সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য সরকারি নির্দেশিকা প্রকাশের পর জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পর্তুগালে কাজের সুযোগ বাড়াতে চালু হচ্ছে নতুন ভিসা

আপডেট সময় ০৮:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫