ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ডোনাল্ড ট্রাম্প

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় আজ শুক্রবার হোয়াইট হাউসে ‘কমান্ডার ইন চিফ ট্রফি’ প্রদান অনুষ্ঠানে তিনি এ সমালোচনা করেন।

ইরান যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনে অস্বীকৃতি জানানোয় ন্যাটোর সদস্য দেশগুলোর ওপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প আজ তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ন্যাটো ‘কাগুজে বাঘ’ ছাড়া আর কিছুই নয়।

তিনি তার মিত্রদের তিরস্কার করে বলেন, তারা ‘একটি পারমাণবিক শক্তিধর ইরানকে থামানোর লড়াইয়ে যোগ দিতে’ ব্যর্থ হয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালি বন্ধ হওয়ার ফলে ‘তেলের উচ্চ দামের জন্য (আমাদের কাছে) অভিযোগ করছে’।

ট্রাম্প তার পোস্টে যোগ করেন, ‘কাপুরুষের দল, আমরা এটি মনে রাখব!’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ন্যাটো মিত্রদের ‘কাপুরুষ’ বললেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ১১:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬