ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ন্যাটো থেকে সরে আসার হুমকি ট্রাম্পের-‘তারা আমাদের পাশে না থাকলে আমরা কেন তাদের পাশে থাকব’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের কড়া সমালোচনা করে উত্তর আটলান্টিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের ব্যয় কমানোর ইঙ্গিত দিয়েছেন। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মিত্রদের অনাগ্রহকে কেন্দ্র করে তিনি এই অবস্থান ব্যক্ত করেন।

শুক্রবার দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ন্যাটো দেশগুলোকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্র বছরে কয়েকশ বিলিয়ন ডলার ব্যয় করছে। অথচ সংকটের সময়ে সেই মিত্ররাই যথাযথ সহযোগিতা করছে না।

তিনি এ অবস্থাকে ‘বিরাট ভুল’ হিসেবে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র সবসময় মিত্রদের পাশে থেকেছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই প্রতিদান পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য এটা অনেক অর্থ সাশ্রয় করবে কারণ আমরা ন্যাটোকে রক্ষা করতে প্রতি বছর কয়েকশ বিলিয়ন ডলার ব্যয় করি। আমরা সবসময়ই তাদের পাশে থাকতাম কিন্তু এখন তাদের আচরণের ওপর ভিত্তি করে আমি মনে করি আমাদের আর থাকার প্রয়োজন নেই, তাই না?’

এর আগে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে অন্যান্য দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তিনি এটিকে মিত্রদের জন্য ‘আনুগত্যের পরীক্ষা’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, যারা নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল, তাদের জন্য নৌযান পাঠানো একটি ‘খুবই ছোট প্রচেষ্টা’।

ট্রাম্প সাফ বলেছেন, ‘তারা যদি আমাদের পাশে না থাকে, তবে আমরা কেন তাদের পাশে থাকব?’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ন্যাটো থেকে সরে আসার হুমকি ট্রাম্পের-‘তারা আমাদের পাশে না থাকলে আমরা কেন তাদের পাশে থাকব’

আপডেট সময় ০৬:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬