ঢাকা ০৯:২২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নির্বাচন বানচালে যত ষড়যন্ত্রই হোক রুখে দিতে হবে : এমরান চৌধুরী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিয়ানীবাজার উপজেলার শেওলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এমরান আহমদ চৌধুরী বলেন, কেউ কেউ নির্বাচন ঠেকানোর জন্য চক্রান্ত করছে, যাতে বিএনপি ক্ষমতায় না আসে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ক্ষমতায় না আসেন, প্রধানমন্ত্রী হতে না পারেন। সেজন্য নির্বাচন বন্ধ করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যত বড় ষড়যন্ত্রই হোক, নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, বিএনপির কর্ণধার তারেক রহমান দেশে আসছেন। তার নেতৃত্বে দল আগামী নির্বাচনে অংশ নেবে এবং ভোটারদের ম্যান্ডেট নিয়ে বিএনপিই সরকার গঠন করবে, ইনশাল্লাহ।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ নেতা বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার অপেক্ষায় আছে। নির্বাচনী উৎসবে মেতে উঠতে সবাই প্রস্তুত। ঠিক এ সময়ে পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাত করে কতিপয় গোষ্ঠী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তাদের লক্ষ্য স্বৈরাচারকে ফিরিয়ে এ দেশকে আবারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া।

তিনি বলেন, দেশের মানুষ সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না। বাংলার মাটিতে আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন হবেই।

শেওলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও স্কুলশিক্ষক সালেহ আহমদের পরিচালনায় বক্তব্যে রাখেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন খান জাহেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম তাজুল।

আরও বক্তব্য রাখেন- চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুক্তাদির মক্তই, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য এ এইচ তানভীর, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নির্বাচন বানচালে যত ষড়যন্ত্রই হোক রুখে দিতে হবে : এমরান চৌধুরী

আপডেট সময় ০১:৫৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫