ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে নানা ষড়যন্ত্রএকটি মহল ধর্মীয় অপব্যাখ্যাবিভ্রান্তি ছড়িয়ে সাধারণ মানুষকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

তিনি বলেন, নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করবো। জনগণ আমাদের পাশে আছে, বিএনপিকেই তারা আবারো তাদের ভোটে বিজয়ী করবে।

রোববার বিকেলে সাভারের তারাপুর কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাভার উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সালাউদ্দিন বাবু আরও বলেন, দেশের জনগণ আজ পরিবর্তন চায়। দুঃশাসন, দুর্নীতি ও ভোটাধিকার হরণ থেকে মুক্তি পেতে মানুষ বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণই বিএনপিকে ভোট দিয়ে দেশের সেবা করার সুযোগ দেবে।

সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন খান বিল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক খোরশেদ আলম, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি দেশপ্রেমিক শক্তির প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে দলীয় নেতাকর্মীরা আজ মাঠে রয়েছে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে।

সভা শেষে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি তারাপুর কলেজ প্রাঙ্গণ ঘুরে স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে : ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু

আপডেট সময় ১২:৪৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫