ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী Logo ‘বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আল শামস-আল বদর’ Logo বাংলাদেশ ও রাশিয়া অকৃত্রিম বন্ধু : স্পিকার Logo নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত Logo হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র Logo নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’ Logo সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য Logo বিএনপি সংস্কার থেকে সরে গেলে আমাদের সংবিধান পুনর্লিখনের দাবিতে ফিরতে হবে: নাহিদ ইসলাম Logo জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম Logo অ্যামেরিকার প্রেসিডেন্সি হলো একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প

নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না: আখতার হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

২০২৬ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, ২০২৬ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নানাভাবে নির্বাচনটাকে একটি শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে।

এই নেতা বলেন, বাংলাদেশে নির্বাচনের এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করছি। কিন্তু যে নির্বাচনটা ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার নির্বাচন হওয়ার কথা ছিল না। আমরা চেয়েছিলাম যেই কাঠামো বাংলাদেশকে ফ্যাসিবাদী করে তোলে সেই কাঠামো থেকে উৎরে গিয়ে নতুন এক কাঠামোর রাজনীতি প্রতিষ্ঠা করতে। সেটা আমাদের দীর্ঘদিনের লক্ষ্য এবং চাওয়ার জায়গা ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, যে মানুষেরা ২৪-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, এ সংস্কারের কথা বিএনপি-জামায়াত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছে না।

তিনি আরও বলেন, তারা কীভাবে ক্ষমতা দখল করবে, কীভাবে ক্ষমতায় আসবেন শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, এ ধরনের আয়োজনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছে। বাংলাদেশের জনগণকে ভালো করে এটা বুঝতে হবে।

আখতার বলেন, একদল বলছে যে, আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি। অভিজ্ঞতা আছে। আরেকদল বলছে আমরা কখনোই ক্ষমতায় আসিনি, আমরা নতুন কিছু দিতে চাই। যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধভাবে আবার ক্ষমতাপ্রাপ্ত হবেন, এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন সেই অভিজ্ঞতার কথা বলছেন…বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতা ভুলে যায়নি।

তিনি বলেন, আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজ নিজেদের নতুন বলে দাবি করছেন তারাও কিন্তু জনগণের কাছে অর্ধ সত্য বক্তব্য দিয়ে মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি করে যাচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী

নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না: আখতার হোসেন

আপডেট সময় ০৩:১৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

২০২৬ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, ২০২৬ সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার। কিন্তু নানাভাবে নির্বাচনটাকে একটি শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে।

এই নেতা বলেন, বাংলাদেশে নির্বাচনের এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করছি। কিন্তু যে নির্বাচনটা ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার নির্বাচন হওয়ার কথা ছিল না। আমরা চেয়েছিলাম যেই কাঠামো বাংলাদেশকে ফ্যাসিবাদী করে তোলে সেই কাঠামো থেকে উৎরে গিয়ে নতুন এক কাঠামোর রাজনীতি প্রতিষ্ঠা করতে। সেটা আমাদের দীর্ঘদিনের লক্ষ্য এবং চাওয়ার জায়গা ছিল।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, যে মানুষেরা ২৪-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন। যারা শাহাদাত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, এ সংস্কারের কথা বিএনপি-জামায়াত কোনো দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছে না।

তিনি আরও বলেন, তারা কীভাবে ক্ষমতা দখল করবে, কীভাবে ক্ষমতায় আসবেন শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি পরামর্শ, এ ধরনের আয়োজনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছে। বাংলাদেশের জনগণকে ভালো করে এটা বুঝতে হবে।

আখতার বলেন, একদল বলছে যে, আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি। অভিজ্ঞতা আছে। আরেকদল বলছে আমরা কখনোই ক্ষমতায় আসিনি, আমরা নতুন কিছু দিতে চাই। যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধভাবে আবার ক্ষমতাপ্রাপ্ত হবেন, এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন সেই অভিজ্ঞতার কথা বলছেন…বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতা ভুলে যায়নি।

তিনি বলেন, আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজ নিজেদের নতুন বলে দাবি করছেন তারাও কিন্তু জনগণের কাছে অর্ধ সত্য বক্তব্য দিয়ে মানুষকে অন্ধকারে রাখার রাজনীতি করে যাচ্ছেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481