ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নির্বাচনকে ঘিরে ৯ দিনের বিশেষ নিরাপত্তা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা আরও সমন্বয় করা হতে পারে।

আজ ১৫ নভেম্বর (শনিবার) দুপুর ২টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে মাঠে থাকবে—
* সেনাবাহিনীর প্রায় এক লাখ সদস্য
* বিজিবির ৩৫ হাজার সদস্য
* নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য
* কোস্টগার্ডের চার হাজার সদস্য
* র‌্যাবের প্রায় আট হাজার সদস্য
* আনসার বাহিনীর সাড়ে পাঁচ লাখ সদস্য

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাপনায় এবার আনসার বাহিনী বড় ভূমিকা পালন করবে। তাদের জন্য অস্ত্র ও বডি ক্যামেরা সরবরাহ করা হবে, যাতে দায়িত্ব পালন আরও স্বচ্ছ ও কার্যকর হয়।

নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন—
‘নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক সরকার পতন তিন-চারজনের কারণে হয়নি; ‘এটি হয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইচ্ছার কারণে। আপনারা দেখেছেন, তারা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনও পালিয়েছে।’

মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইন্স এবং কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নির্বাচনকে ঘিরে ৯ দিনের বিশেষ নিরাপত্তা

আপডেট সময় ০৪:১৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫