ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নিউ ইয়র্ক সিটিতে ভোট গ্রহণ শুরু

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

এবার নির্বাচনী লড়াইয়ে এগিয়ে আছেন তিনজন প্রার্থী— জোরান মামদানি (৩৪), অ্যান্ড্রু কুমো (৬৭) ও কার্টিস স্লিওয়া (৭১)।

শুরু হয়েছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন এবং নিউ জার্সির গভর্নর নির্বাচনের ভোট গ্রহণ। সকাল ৬টা থেকে শুরু হয় ভোট গ্রহণ যা চলবে রাত ৯টা পর্যন্ত।

নগরজুড়ে ভোটারদের সরব উপস্থিতি আশা করছে কর্তৃপক্ষ। বিশেষ করে কুইন্স, ব্রুকলিন ও ব্রঙ্কসে উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদী প্রার্থীরা।

এবারের নির্বাচনী লড়াইয়ে সবচেয়ে এগিয়ে আছেন তিনজন প্রার্থী—জোরান মামদানি (৩৪), অ্যান্ড্রু কুমো (৬৭) ও কার্টিস স্লিওয়া (৭১)।

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোরান মামদানি ইতোমধ্যে তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছেন। মুসলিম অভিবাসী ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানির নির্বাচনী প্রচারের মূল লক্ষ্য নিউইয়র্ককে আরও সাশ্রয়ী করা।

তার ইশতেহারের মধ্যে রয়েছে বাসাভাড়া স্থগিত করা, সবার জন্য বিনা মূল্যে শিশু পরিচর্যাসেবা এবং কম খরচের গণপরিবহন সেবা চালু করা।

ইতোমধ্যে মামদানি ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টিরও সমর্থন পেয়েছেন।

অপরদিকে, নিউইয়র্কের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন অ্যান্ড্রু কুমো। তিনি ২০১১-২১ পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটের ডেমোক্র্যাট গভর্নর ছিলেন।

শুরুতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কুমো। কিন্তু দলের ভেতর প্রার্থী নির্বাচনের প্রাইমারিতে জোরান মামদানির কাছে তিনি হেরে যান। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নেন।

রাজনৈতিক অভিজ্ঞতার কারণে কুমোর বয়স্ক ভোটারদের মধ্যে জনপ্রিয়তা থাকতে পারে। কিন্তু সব জরিপে জোহরান মামদানি তার চেয়ে কমপক্ষে ১০ পয়েন্টে এগিয়ে আছেন।

এছাড়া মেয়র প্রার্থী হিসেবে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াও।

মেয়র নির্বাচনের আগাম ভোট গ্রহণ ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে ২ নভেম্বর শেষ হয়। প্রায় ৭ লাখ ৩৫ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন।

এদিকে নিউ জার্সিতে গভর্নর পদে নির্বাচনে লড়ছেন মিকি শেরিল এবং জ্যাক সিয়াতারেলি। ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিল, সাবেক নৌবাহিনীর পাইলট ও ফেডারেল প্রসিকিউটর। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জ্যাক সিয়াতারেলি যিনি ব্যবসায়ী ও সাবেক স্টেট আইনপ্রণেতা। ডনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে তৃতীয়বারের মতো গভর্নর পদে লড়ছেন, জ্যাক।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নিউ ইয়র্ক সিটিতে ভোট গ্রহণ শুরু

আপডেট সময় ০৭:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫