ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নিউ ইয়র্কে পুকুরে ডুবে যাওয়া গাড়িতে নারীর মরদেহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

ঘটনাটি রাতে ঘটেছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে এক পথচারী গাড়ির একটি অংশকে পানির ওপরে দেখে জরুরি সহায়তার ৯১১ নম্বরে কল দেন।

নিউ ইয়র্কের অটসেগো কাউন্টির একটি পুকুরে ডুবে যাওয়া গাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে স্টেইট পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ট্রুপাররা জানান, রিচফিল্ড স্প্রিংস এলাকার ৩৯ বছর বয়সী ওই নারী কোল হিল রোডে একটি মিৎসুবিশি মিরাজ গাড়ি চালাচ্ছিলেন। ইউএস রুট ২০-এর মোড়ে স্টপ সাইনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নিয়ে পুকুরে পড়ে যান তিনি।

এনওয়াই ডেইলি নিউজ জানায়, ঘটনাটি রাতে ঘটেছে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সকালে এক পথচারী গাড়ির একটি অংশকে পানির ওপরে দেখে জরুরি সহায়তার ৯১১ নম্বরে কল দেন। এর পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে এসে গাড়িটিকে শনাক্তের পাশাপাশি এর ভেতরে থাকা নারীকে ‍উদ্ধার করেন ট্রুপাররা।

ওই নারীর নাম প্রকাশ করা হয়নি, যাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

পুলিশ প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, গাড়ির একাংশ পানিতে ভাসছে।

নিউ ইয়র্ক স্টেইট পুলিশের আন্ডারওয়াটার রিকভারি টিমকে উদ্ধারকাজে সহায়তা করে রিচফিল্ড ফায়ার ডিপার্টমেন্ট, ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস ও অটসেগো কাউন্টি করোনার।

রিচফিল্ড শহরের একটি গ্রাম রিচফিল্ড স্প্রিংস, যেখানে থাকেন এক হাজারের বেশি মানুষ। এটি আলবেনি থেকে প্রায় ৭০ মাইল উত্তরপশ্চিমে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নিউ ইয়র্কে পুকুরে ডুবে যাওয়া গাড়িতে নারীর মরদেহ

আপডেট সময় ০৮:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫