ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

না খেয়ে থাকলেও আমরা ভারতের গোলামি করব না: মেজর হাফিজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ভারত আমাদের গোলাম হিসেবে রাখতে চায়। তবে খেয়ে থাকি, আর না খেয়ে থাকি আমরা ভারতের গোলামি করব না।

বৃহস্পতিবার  (২২ জানুয়ারি) সন্ধ্যার পর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নবীনগর বাজারে প্রথম নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে ১৬ বছর ক্ষমতায় রেখেছে। পতনের পর আবার উনি সেই মাসির দেশে আশ্রয় নিয়েছে। অন্যায় ও অবৈধভাবে শেখ হাসিনা ১৫ বছর দেশকে শাসন করেছে। শেখ হাসিনার এসব অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করত তাদের আয়না ঘরে বন্দি করা হতো। সেখানে চলত অমানবিক নির্যাতন।

হাফিজ বলেন, হ্যাঁ-না ভোটের কোনো আইনি ভিত্তি নেই। বিএনপির এতে আপত্তি ছিল। তবে নির্বাচনে ঠিকমতো না হওয়ার শঙ্কায় বিএনপি অনিচ্ছা শর্তেও রাজি হয়েছে। নির্বাচনের পর এটি আবার বিশ্লেষণ করে দেখবে বিএনপি।

তিনি আরও বলেন, একটি দল নারীদের দিয়ে মানুষের বাড়ি বাড়ি পাঠিয়ে বলছে দাঁড়িপাল্লা/ফুলকপিতে ভোট দিলে বেহেস্তে পাওয়া যাবে। অথচ সে দলটি সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে একজন নারী প্রার্থী দেয়নি। তারা সব সময় নারীদের আসবাবপত্রের মতো ব্যবহার করছে।

বদরপুর বিএনপির (দক্ষিণ) সভাপতি মো. মারুফ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্যাহ হাওলাদার, বদরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম মেম্বারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

না খেয়ে থাকলেও আমরা ভারতের গোলামি করব না: মেজর হাফিজ

আপডেট সময় ১২:২৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬