ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নবজাতককে কোলে নিয়েই পরীক্ষায় বসে মাতৃত্ব ও শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই নারী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মাতৃত্ব ও শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমনিরহাটের দুই নারী শিক্ষার্থী। নবজাতক সন্তানকে কোলে নিয়েই ফাইনাল পরীক্ষায় অংশ নিয়ে তারা ছড়িয়ে দিয়েছেন অনুপ্রেরণার আলো।

সম্প্রতি লালমনিরহাট সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী শর্মি খাতুন মাত্র ৫ দিনের নবজাতক সন্তানকে নিয়ে শহরের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

একই কেন্দ্রে আরেক শিক্ষার্থী ফাতেমা খাতুনও তার ১১ দিনের নবজাতককে সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

পরীক্ষা কেন্দ্রে দেখা যায়, কোলে নবজাতক সন্তান নিয়েই তারা উত্তরপত্র লিখছেন। এমন দৃশ্য উপস্থিত অন্যান্য পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে গভীর আবেগ ও অনুপ্রেরণার সৃষ্টি করেছে।

কলেজের প্রভাষক টিটু চন্দ্র দাস বলেন, ‘সিজারের পর পরীক্ষায় অংশ নেওয়া সত্যিই প্রশংসনীয়। এটি নারী শিক্ষার জন্য একটি অনন্য উদাহরণ। চাইলে তারা পরের বছর পরীক্ষা দিতে পারতেন, কিন্তু তারা থেমে থাকেননি।’

তিনি আরও বলেন, ‘তাদের এই দৃঢ়তা অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সংসার ও পড়াশোনা একসঙ্গে সামলানোর বাস্তব শিক্ষা তাদের কাছ থেকেই পাওয়া যায়।’

শিক্ষার্থী শর্মি ও ফাতেমা জানান, মাতৃত্ব তাদের পথ থামাতে পারেনি। তারা বলেন, ‘আমরা পড়ালেখা চালিয়ে যাব, পাশাপাশি সংসারও সামলাব।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নবজাতককে কোলে নিয়েই পরীক্ষায় বসে মাতৃত্ব ও শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই নারী

আপডেট সময় ০২:০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬