ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘ধানের শীষ’ আর ‘শাপলা কলিতে’ হবে ফাইট: নাসীরুদ্দীন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ধানের শীষ আর শাপলা কলিতে হবে ফাইট। আমাদের দল থেকে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। ২ নভেম্বর (রবিবার) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা নতুন করে প্রতীক বরাদ্দের আবেদন করেছি। একইসঙ্গে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা না করতে বিএনপি এবং জামায়াতকেও সর্তক করেন তিনি।

পাটওয়ারী বলেন, বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে এবং জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদের সঙ্গে এনসিপি যুক্ত হতে চায় না। এই দুই দল নিজেদের অবস্থান থেকে সরে আসলে জোটের চিন্তা করবে এনসিপি।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে নাসীরুদ্দীন বলেন, সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন দলের সঙ্গে গোপনে প্রেম করলে, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। এ বিষয়ে সজাগ থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ দেখেছে দেশের মানুষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘ধানের শীষ’ আর ‘শাপলা কলিতে’ হবে ফাইট: নাসীরুদ্দীন

আপডেট সময় ০৮:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫