ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo Logo নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা Logo ভয়ঙ্কর সব হামলাতেও দমেনি ইরান, উল্টো ট্রাম্পকে পিছু হটার পরামর্শ উপদেষ্টাদের Logo যুদ্ধের মাঠে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান জয়ী রাশিয়া! Logo ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে রাশিয়ার জয় দেখছে ইউরোপ Logo নিজস্ব ভূখণ্ড ব্যবহারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক Logo চীন, রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে: ইরান Logo যুদ্ধ চলতে থাকলে বিশ্ব তেলবাজারে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে: আরামকো’র সিইও Logo ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর : নেতানিয়াহু Logo ‘এক লিটার তেলও রপ্তানি হবে না’- ট্রাম্পকে ইরানের জবাব

ধানমন্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে দিনভর সংঘর্ষের পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সড়কটি দিয়ে যান চলাচল করতে দেখা গেছে। তবে রাত পৌনে ১১টার দিকে ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাসভবনের দিকে সড়কটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়।

সরেজমিনে দেখা যায়, যান চলাচল স্বাভাবিক হলেও ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। সড়কটিতে ছোট ছোট ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে বিক্ষোভকারীদের কাউকে দেখা যায় নি। পরে রাত ১১টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরের সড়ক পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। পরে সড়কটির প্রবেশ মুখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নেন। সড়কটি দিয়ে কাউকে চলাচল করতে দেয়া হচ্ছে না। এর আগে রাত ১০টার দিকে নিউমার্কেট-মিরপুর সড়কের ওপার থেকে ধানমন্ডি ৩২ এর ভবনের দিকে বিচ্ছিন্নভাবে দুই-একটি ইটপাটকেল ছুঁড়ে মারে।

সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাশাপাশি এলাকাটিতে র‍্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক রাত ১১টার দিকে সমকালকে বলেন, আমরা বিক্ষোভকারীদের সম্পূর্ণভাবে সরিয়ে দিয়েছি। যান চলাচল শুরু হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে রাতেও পুলিশের সতর্ক অবস্থান থাকবে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ দুপুরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের মিরপুর সড়কে দুটি এক্সকাভেটর দেখা যায়।

পরে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা করেন। তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে। কিছুটা ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ করে ইটপাটকেল ছোড়ে।

পরে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় দফায় দফায় সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ শোনা যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বেলা পৌনে ২টার দিকে দুই ভাগে ভাগ হয়ে বিক্ষোভকারীরা আবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আবার ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ।

বিক্ষোভকারীদের ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যাওয়ার জন্য দফায় দফায় চেষ্টা এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ধানমন্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০১:২৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন মিরপুর সড়কে দিনভর সংঘর্ষের পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সড়কটি দিয়ে যান চলাচল করতে দেখা গেছে। তবে রাত পৌনে ১১টার দিকে ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাসভবনের দিকে সড়কটি পুলিশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়।

সরেজমিনে দেখা যায়, যান চলাচল স্বাভাবিক হলেও ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছেন। সড়কটিতে ছোট ছোট ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে বিক্ষোভকারীদের কাউকে দেখা যায় নি। পরে রাত ১১টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বরের সড়ক পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। পরে সড়কটির প্রবেশ মুখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নেন। সড়কটি দিয়ে কাউকে চলাচল করতে দেয়া হচ্ছে না। এর আগে রাত ১০টার দিকে নিউমার্কেট-মিরপুর সড়কের ওপার থেকে ধানমন্ডি ৩২ এর ভবনের দিকে বিচ্ছিন্নভাবে দুই-একটি ইটপাটকেল ছুঁড়ে মারে।

সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাশাপাশি এলাকাটিতে র‍্যাব ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক রাত ১১টার দিকে সমকালকে বলেন, আমরা বিক্ষোভকারীদের সম্পূর্ণভাবে সরিয়ে দিয়েছি। যান চলাচল শুরু হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে রাতেও পুলিশের সতর্ক অবস্থান থাকবে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ দুপুরের দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনের মিরপুর সড়কে দুটি এক্সকাভেটর দেখা যায়।

পরে বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে এক্সকাভেটর ঢোকানোর চেষ্টা করেন। তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা করে। কিছুটা ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ করে ইটপাটকেল ছোড়ে।

পরে পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। এ সময় দফায় দফায় সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ শোনা যায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বেলা পৌনে ২টার দিকে দুই ভাগে ভাগ হয়ে বিক্ষোভকারীরা আবার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আবার ছত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ।

বিক্ষোভকারীদের ধানমন্ডি ৩২ নম্বর সড়কে যাওয়ার জন্য দফায় দফায় চেষ্টা এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481