ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ৭৬টি অংশগ্রহণকারী ক্লাবকে নিয়ে বিশেষ এক চা-চক্রের আয়োজন করা হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সভাপতি মোহাম্মদ মিথুন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের একত্রিত করে বর্তমান পরিস্থিতি, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

বিসিবির সিসিডিএম ইনচার্জ মহিউদ্দিন বিল্লাহ (রাসেল) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমন্ত্রণপত্র খুব শিগগিরই সংশ্লিষ্ট সবার নিকট পাঠানো হবে। একইসঙ্গে প্রতিটি ক্লাবকে অনুরোধ জানানো হয়েছে—তারা যেন নিজেদের সভাপতি বা সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করে অনুষ্ঠানে যোগদানের প্রস্তুতি নিশ্চিত করেন।

চা-চক্রের সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ নভেম্বর (শনিবার) বিকেল ৪টা, গুলশান-২ এর দ্যা ওয়েস্টিন ঢাকা হোটেলে।

ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের দলসংখ্যা, প্রতিযোগিতার ঘনত্ব এবং ক্রিকেটারদের কল্যাণ নিয়ে সাম্প্রতিক সময়ে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে বিসিবি ও কোয়াবের এমন উদ্যোগকে ক্লাবগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার ও উন্নয়নমূলক পরিকল্পনায় এক গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

আপডেট সময় ১২:২৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫