ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দ্বাদশ নির্বাচনের ‘ডামি’ প্রার্থীদের বিষয়ে যে দাবি উঠল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ‘ডামি’ প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে এই দাবি আদায়ে নির্বাচন কমিশনকে (ইসি) একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সংগঠনটি।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির নেতারা বলেন, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন, তারা প্রকারান্তরে ফ্যাসিবাদকে সহযোগিতা করেছেন।

সংগঠনের সভাপতি রিফাত রশীদ বলেন, গত ২০২৪ সালের ‘ডামি’ নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তারা যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। ওই নির্বাচনে যারা ছিলেন তারা জনমতের তোয়াক্কা করেননি।

রিফাত রশীদ আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার চেষ্টা করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তিনি এই ‘সমঝোতার’ সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছিল। অথচ এখন অনেক রাজনৈতিক দল তাদের (আওয়ামী লীগ) ভোটের জন্য সিজদা দিতে অস্থির হয়ে উঠেছে। পলাতক ফ্যাসিস্টের ষড়যন্ত্রের জবাবে ছাত্র আন্দোলন হার্ডলাইনে যাবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইমরান বলেন, গত ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের বাইরেও অনেকে এমপি হয়েছেন। তারা জুলাই আন্দোলনের সময় গণহত্যাকে সমর্থন করেছেন। কাজেই ওই ডামি নির্বাচনে যারাই প্রার্থী হয়েছিলেন, তাদের যেন ২৬ সালের নির্বাচনে কোনো সুযোগ দেওয়া না হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দ্বাদশ নির্বাচনের ‘ডামি’ প্রার্থীদের বিষয়ে যে দাবি উঠল

আপডেট সময় ০৭:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫