ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দেশে ফিরলেই গ্রেফতার হবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক: দুদস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৩৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার ১৯৯৬ সালের ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে ঘিরে বড় ধরনের দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। পেট্রোলিয়াম মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন তেল ক্রয় সংক্রান্ত একটি চুক্তিতে অনিয়মের অভিযোগে তাকে গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার কলম্বোর একটি আদালতকে এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন সংস্থা।

শ্রীলঙ্কার দুর্নীতি তদন্ত কমিশনের দাবি, ২০১৭ সালে দীর্ঘমেয়াদি তেল আমদানির চুক্তির নিয়ম পরিবর্তন করে বেশি দামে স্পট মার্কেট থেকে তেল কেনা হয়। এতে রাষ্ট্রের প্রায় ৮০ কোটি শ্রীলঙ্কান রুপি ক্ষতি হয়েছে। এই অনিয়মের সঙ্গে অর্জুনা রানাতুঙ্গা ও তার ভাইদের সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

কমিশন আদালতকে জানায়, বর্তমানে অর্জুনা রানাতুঙ্গা বিদেশে অবস্থান করছেন এবং দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা হবে। এদিকে তার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গা, যিনি ওই সময় রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ছিলেন, তাকে সোমবার গ্রেফতার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান, তবে আদালত তার বিদেশযাত্রায় ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ধাম্মিকা রানাতুঙ্গা শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক।

মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ৬২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বেই ১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপ জেতে শ্রীলঙ্কা। যা দেশটির ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত।

এই মামলা বর্তমান প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকের সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। ক্ষমতায় আসার পর থেকেই তিনি দেশজুড়ে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। রানাতুঙ্গা পরিবারের আরেক ভাই প্রসন্ন রানাতুঙ্গা, যিনি সাবেক পর্যটনমন্ত্রী, তাকেও সম্প্রতি একটি বীমা জালিয়াতি মামলায় গ্রেফতা করা হয়েছে। ওই মামলাটি এখনও বিচারাধীন থাকলেও এর আগে ২০২২ সালের জুনে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং দুই বছরের স্থগিত কারাদণ্ড পেয়েছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দেশে ফিরলেই গ্রেফতার হবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক: দুদস

আপডেট সময় ০৩:৩৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫