ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দেশের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হওয়ার আশা বিএনপি মনোনীত প্রার্থী দিপুর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হওয়ায় আশা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এ আসনে দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। নির্বাচনে জয়ী হলে রূপগঞ্জকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত করে আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান বিএনপির এই নেতা।

রোববার (৯ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার ভুলতা মাঠ থেকে অনুষ্ঠিত আনন্দ র‍্যালি থেকে এ ঘোষণা দেন মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

র‍্যালি উপলক্ষে রোববার দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গাউছিয়া এলাকা। ঢাক-ঢোলের বাজনা আর হাতি-ঘোড়া নিয়ে উৎসবে শামিল হন দশ হাজারের অধিক মানুষ। বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী মানুষ এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ র‍্যালিতে অংশ নেন। জনতার ঢল নামে মহাসড়ক জুড়ে।

এসময় মঞ্চে উপবিষ্ট স্থানীয় নেতাদের মধ্যমণি বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বেশ উৎফুল্লের সঙ্গে হাত নেড়ে ও হাত মিলিয়ে নেতা কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে রূপগঞ্জ উপজেলার ভুলতা মাঠ থেকে আনন্দ র‍্যালি বের করে উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠন। বর্ণাঢ্য এই র‍্যালির নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকায় গিয়ে র‍্যালিটি শেষ হয়দীর্ঘ ১৭ বছর পর রূপগঞ্জে বিএনপির এমন জাঁকজমকপূর্ণ কর্মসূচির আয়োজনে পুরোপুরি চাঙ্গা হয়ে উঠেছেন দলের সব পর্যায়ের নেতা কর্মীরা। বাঁধ ভাঙা উল্লাস আর উচ্ছ্বাসে মেতে উঠেন সবাই।

এসময় নেতা কর্মীদের উদ্দেশ্যে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ‘বিগত দিনে দলের দুঃসময়ে দলীয় নির্দেশে নেতা কর্মীদের নিয়ে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছিদলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে মূল্যায়ন করেছেনআগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আমাকে দল থেকে মনোনয়ন দিয়েছেনআমি মনে করি গত ১৭ বছর ধরে রুপগঞ্জের আপামর নির্যাতিত জনগণ এই কৃতিত্বের অংশীদারতাই দেশের ৩০০ আসনের মধ্যে রূপগঞ্জে ধানের শিষে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েআসনটি আমি বিএনপিকে উপহার দেবো ইনশাল্লাহ।’

একই সঙ্গে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু ও দখলবাজদের উৎখাত করে আদি রূপে রূপগঞ্জকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। তিনি বলেন, ‘আমি রূপগঞ্জকে এমনভাবে গড়ে তুলতে চাই যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, ভূমিদস্যুতা থাকবে না। রূপগঞ্জের আগের রূপ আমরা ফিরিয়ে আনব। মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু থেকে মুক্ত করে একটি আধুনিক রূপগঞ্জ আমরা গড়ে তুলব।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দেশের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী হওয়ার আশা বিএনপি মনোনীত প্রার্থী দিপুর

আপডেট সময় ০২:০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫