ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দেশের বেশির ভাগ মানুষ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট: মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

বাংলাদেশের বেশির ভাগ মানুষ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। তবুও তারা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চান। গণতান্ত্রিক উত্তরণের ওই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কি ভাবছে? তা নিয়ে একটি জরিপ করেছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই।

১৩ই সেপ্টেম্বর থেকে ১২ই অক্টোবর পরিচালিত ওই জরিপে অংশ নেয়া বাংলাদেশের দুই-তৃতীয়াংশেরও বেশি (৬৯ শতাংশ) উত্তরদাতা মনে করনে- অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভালো কাজ করছেন। ওই জরিপে অংশ নেয়া সত্তর শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন। তারা খোলাসা করেই বলেছেন- দেশের বেশির ভাগ মানুষ ড. ইউনূসের নেতৃত্বে অগ্রগতি দেখতে পাচ্ছেন।

জরিপের বরাতে আইআরআই-এর এশিয়া-প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন- ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের আস্থা অপরিবর্তিত রয়েছে। এ দেশের মানুষ একটি জবাবদিহিমূলক সরকার এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সংস্কার দেখতে চায়। জরিপে সেই আকাক্সক্ষার প্রতিফলন রয়েছে। বাংলাদেশে একটি নির্বাচন অত্যাসন্ন। জরিপে অংশ নেয়া ৮০ শতাংশ মানুষ আশাবাদী যে, আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ কর্তৃক পরিচালিত ওই জরিপের সামগ্রিক মূল্যায়ন হচ্ছে- বাংলাদেশিরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের কর্মক্ষমতাকে এখনো অপ্রতিরোধ্যভাবে সমর্থন করে চলেছেন।

ওই জরিপকে আইআরআই তাদের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনের রিপোর্ট বলে উল্লেখ করেছেন। প্রতিষ্ঠানটি এটি নিশ্চিত করেছে যে, সীমিত পরিসরে হলেও আগামী ফেব্রুয়ারিতে প্রস্তাবিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করবে আইআরআই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দেশের বেশির ভাগ মানুষ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট: মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই

আপডেট সময় ১১:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫