ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা Logo আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান Logo ‘সব ফসল শেষ, পুরো বছর কেমনে চলবাম’ Logo আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট Logo তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল Logo প্রবাসীদের স্বার্থ রাখতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির Logo খেলাধুলা বিকাশে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে : এমপি জালাল উদ্দিন Logo বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী Logo ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না: ফয়জুল করীম Logo স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান

দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় : চিফ প্রসিকিউটর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলমান গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিচার চলছে, তা দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বিচার নয়।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অভিযোগ গঠন শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর জানান, র‍্যাবের কর্মকর্তাদের ভার্চুয়ালি আদালতে হাজির করানোর আবেদন এক আইনজীবী করলেও ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করেছে। অথচ আসামিপক্ষ এই বিচারকে সেনাবাহিনীর সঙ্গে ‘মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা’ করছে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

তাজুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের শুনানিতে আদালত স্পষ্ট করেছেন—এ বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। অভিযুক্তরা সামরিক শৃঙ্খলার বাইরে থাকাকালীন র‍্যাবে কর্মরত অবস্থায় গুরুতর মানবতাবিরোধী অপরাধ করেছেন বলেই তাদের বিরুদ্ধে মামলা চলছে। তাই বিশেষ সুবিধার দাবি আদালত খারিজ করেছে।

আদালত আরও উল্লেখ করেন, আইনের চোখে সব নাগরিক সমান। গুরুতর অভিযোগে অভিযুক্ত এসব ব্যক্তিও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। তবে তারা অন্য আসামিদের মতোই আইনানুগ সুবিধা পাবেন, অতিরিক্ত নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এই বিচার নয় : চিফ প্রসিকিউটর

আপডেট সময় ০৬:৩৩:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, চলমান গুমের মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে বিচার চলছে, তা দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো বিচার নয়।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অভিযোগ গঠন শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর জানান, র‍্যাবের কর্মকর্তাদের ভার্চুয়ালি আদালতে হাজির করানোর আবেদন এক আইনজীবী করলেও ট্রাইব্যুনাল তা নামঞ্জুর করেছে। অথচ আসামিপক্ষ এই বিচারকে সেনাবাহিনীর সঙ্গে ‘মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা’ করছে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

তাজুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের শুনানিতে আদালত স্পষ্ট করেছেন—এ বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। অভিযুক্তরা সামরিক শৃঙ্খলার বাইরে থাকাকালীন র‍্যাবে কর্মরত অবস্থায় গুরুতর মানবতাবিরোধী অপরাধ করেছেন বলেই তাদের বিরুদ্ধে মামলা চলছে। তাই বিশেষ সুবিধার দাবি আদালত খারিজ করেছে।

আদালত আরও উল্লেখ করেন, আইনের চোখে সব নাগরিক সমান। গুরুতর অভিযোগে অভিযুক্ত এসব ব্যক্তিও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। তবে তারা অন্য আসামিদের মতোই আইনানুগ সুবিধা পাবেন, অতিরিক্ত নয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481