ঢাকা ১১:০৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দুই শীর্ষ গণমাধ্যমে হামলায় ‘লজ্জিত’ প্রেস সচিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘সাবেক একজন সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি—আমি দুঃখিত।’

ফেসবুকে দেওয়া এক পোস্টে অন্তর্বতী সরকারের প্রেস সচিব লেখেন, ‘গত রাতে ডেইলি স্টার ও প্রথম আলোর ভেতরে আটকে পড়া সাংবাদিক বন্ধুদের কাছ থেকে বারবার সাহায্যের জন্য ফোন পেয়েছি। তাদের অসহায় কণ্ঠ আজও আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি সাহায্য জোগাড়ের সর্বোচ্চ চেষ্টা করেছি—সংশ্লিষ্ট সবাইকে ফোন করেছি, সহায়তা পৌঁছাতে চেয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা সময়মতো সম্ভব হয়নি।’

তিনি আরও জানান, যখন তিনি নিশ্চিত হন যে ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তখন তিনি ঘুমাতে যান। তবে ততক্ষণে দেশের দুটি শীর্ষ সংবাদমাধ্যম ভয়াবহ সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে।

এই ঘটনায় ‘লজ্জিত হয়েছেন’ জানিয়ে শফিকুল আলম বলেন, ‘আমি জানি না কোন ভাষায় এই ক্ষতির সান্ত্বনা দেওয়া যায়। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু বলতে পারি—আমি লজ্জিত। মনে হচ্ছে, যদি পারতাম, লজ্জায় নিজেকে মাটির নিচে চাপা দিতাম।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত ১২টার দিকে একদল জনতা প্রথমে দৈনিক প্রথম আলো, এরপর দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে সংবাদপত্র দুটির অনেক সাংবাদিক সেখানে আটকা পড়েন। এ খবরে সেখানে গিয়ে ভবনের সামনে বিক্ষোভকারীদের একটি অংশের বাধার মুখে পড়েন ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নূরুল কবীর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দুই শীর্ষ গণমাধ্যমে হামলায় ‘লজ্জিত’ প্রেস সচিব

আপডেট সময় ০৫:০৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫