ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দাবি আদায়ে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। আগামী ১২ নভেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবেন তারা।

সোমবার (০৩ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওস্থ তেজকুনি পাড়ার বিজয় সরণি টাওয়ারে বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এই কর্মসূচি ঘোষণা করেন।

দাবি আদায়ে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও বস্তিবাসীরা টানা তিন মাস যাবৎ বিরতিহীন আন্দোলন করেন। তবে দাবি আদায় না হওয়ায় তারা প্রধান উপদেষ্টার স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম বলেন, টানা তিন মাস যাবৎ বিরতিহীনভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। এর মধ্যে সচিবালয় ঘেরাও, দুদক কার্যালয় ঘেরাও, শহীদ মিনারে শপথ গ্রহণ, জেলা প্রশাসকের কার্যালয়ে ও প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, প্রেস ক্লাব প্রাঙ্গণে সমাবেশ এবং হরতালসহ একাধিক কর্মসূচি পালন করেছি। কিন্তু দুঃখজনকভাবে, সরকার এখনো সমস্যার সমাধানে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি।

সংবাদ সম্মেলনে বস্তিবাসী ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দাবি আদায়ে নতুন কর্মসূচি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

আপডেট সময় ০৩:২২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫