ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল: জামায়াত আমির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, দলের নাম ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল। শনিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।

পদ্মা ব্যারাজ উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানান জামায়াত আমির। সেই সঙ্গে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ণ করার আহ্বানও জানান। তিনি বলেন, কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদেরকে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদেরকেই কাজ করতে হবে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দলের নাম ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল। জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে যে, দলটির মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবাই চাঁদাবাজ।

সকাল ৮টার দিকে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাজশাহীতে পৌঁছান বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম খান। এছাড়াও সমাবেশে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এনসিপির একাধিক নেতাকর্মীকেও রাজশাহীতে আসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল: জামায়াত আমির

আপডেট সময় ০৬:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬