ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (আনমিস)-এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৯৯ সদস্যের একটি কন্টিনজেন্ট ঢাকা ছেড়েছে। আজ মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’ এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে তারা।

নৌবাহিনী জানায়, প্রথম দফায় ৯৯ সদস্য রওনা দিলেও আগামী ১৯ ডিসেম্বর আরও ৩৯ জন নৌসদস্য দ্বিতীয় গ্রুপে মিশনে যোগ দেবেন।

জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী দক্ষিণ সুদানে নৌবাহিনীর মেরিন ইউনিট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। এর মধ্যে রয়েছে—সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্য প্রয়োজনীয় জ্বালানী, খাদ্য সামগ্রী, ওষুধপত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা প্রদান করছে। এছাড়াও, বার্জসমূহে কর্মরত বেসামরিক নাবিকগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং মিশনে নিয়োজিত সদস্যদের প্রয়োজনীয় রসদ সামগ্রী দুর্গম স্থানে পরিবহণ।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গত তিন দশকেরও বেশি সময় ধরে নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। সেই সাথে আহত সামরিক-অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও জরুরি চিকিৎসা সেবা প্রদানসহ ডুবুরি সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দক্ষিণ সুদান ছাড়াও লেবাননের ভূমধ্যসাগরে জাতিসংঘের একমাত্র মেরিটাইম টাস্কফোর্সে উপমহাদেশের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ দায়িত্ব পালন করছে। নীল নদের ১,৩১১ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে ৭১টি লজিস্টিক অপারেশন (অপারেশন লাইফলাইন) সফলভাবে সম্পন্ন করেছে নৌবাহিনী।

জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের নৌবাহিনীর এই গৌরবময় অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ

আপডেট সময় ০৩:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫