ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের দর-কষাকষির শক্তিশালী হাতিয়ার হতে পারে সেই নিখোঁজ মার্কিন ‘ক্রু’ Logo নিখোঁজ মার্কিন বিমানসেনাকে নিয়ে রহস্য তৈরি করছে ইরান Logo এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ Logo গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন Logo ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার গুনছেন একজন মার্কিন নাগরিক Logo তেল মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী Logo দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী Logo যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান Logo সবচেয়ে পাওয়ারফুল এয়ার ফোর্স দাবি করেও একের পর এক বিমান ভূপাতিত, লজ্জায় ট্রাম্প-হেগসেথ Logo জুলাইকে মনেপ্রাণে ধারণ করে বিএনপি: আইনমন্ত্রী

তেল মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একটি শ্রেণি অস্থিতিশীলতা তৈরির জন্য একই মোটরসাইকেল দিয়ে একদিনে একাধিক স্থান থেকে তেল নিচ্ছে। পরে সেই তেল বাসায় এনে বোতল বা ড্রামে মজুত করছেন এবং আবার তেল নিতে আসছেন। আমরা এতদিন নমনীয় ছিলাম। তবে প্রয়োজন হলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা অনুযায়ী কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রী বলেন, “আসুন আলোচনা করি- কোনটি আইনে পরিণত হবে, আর কোনটি হবে না। কিন্তু তা না করে আপনারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করছেন। রাষ্ট্রপতির কাছেই শপথ নিলেন, আবার তার সংশোধনীও মানছেন।”

বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা যে জুলাই গণভোট অধ্যাদেশের কথা বলছেন, সেটিও রাষ্ট্রপতির স্বাক্ষরিত। এগুলো মানবেন, আবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা করতে চান! অথচ ভাষণের সময় বয়কট করলেন- বললেন শুনবেন না। এটি দ্বিচারিতা।”

জ্বালানি সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘আপনারা কঠোর হোন। আপনাদের সঙ্গে আমাদের সংগঠনের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ‘আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন।’

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ধাওড়া গ্রামের ধলহরা খাল খনন কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানের দর-কষাকষির শক্তিশালী হাতিয়ার হতে পারে সেই নিখোঁজ মার্কিন ‘ক্রু’

তেল মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী

আপডেট সময় ০৬:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

নিউজ ডেস্ক:
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একটি শ্রেণি অস্থিতিশীলতা তৈরির জন্য একই মোটরসাইকেল দিয়ে একদিনে একাধিক স্থান থেকে তেল নিচ্ছে। পরে সেই তেল বাসায় এনে বোতল বা ড্রামে মজুত করছেন এবং আবার তেল নিতে আসছেন। আমরা এতদিন নমনীয় ছিলাম। তবে প্রয়োজন হলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা অনুযায়ী কালোবাজারি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রী বলেন, “আসুন আলোচনা করি- কোনটি আইনে পরিণত হবে, আর কোনটি হবে না। কিন্তু তা না করে আপনারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করছেন। রাষ্ট্রপতির কাছেই শপথ নিলেন, আবার তার সংশোধনীও মানছেন।”

বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা যে জুলাই গণভোট অধ্যাদেশের কথা বলছেন, সেটিও রাষ্ট্রপতির স্বাক্ষরিত। এগুলো মানবেন, আবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা করতে চান! অথচ ভাষণের সময় বয়কট করলেন- বললেন শুনবেন না। এটি দ্বিচারিতা।”

জ্বালানি সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘আপনারা কঠোর হোন। আপনাদের সঙ্গে আমাদের সংগঠনের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ‘আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন।’

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ধাওড়া গ্রামের ধলহরা খাল খনন কর্মসূচির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481