ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় খাদ্য মজুত করছে সুইডেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

রুশ বাহিনী যে গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে, তা অব্যাহত থাকলে চলতি ২০২৫ সাল বা আগামী ২০২৬ সালের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সুইডেন। সেজন্য আগে থেকেই খাদ্য মজুতের ঘোষণা দিয়েছে দেশটি।

সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোর্ড অব এগ্রিকালচার বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান বিশ্ব রাজনীতির যে অবস্থা, তাতে যে কোনো সময় পরিস্থিতি গুরুতর রূপ নিতে পারে, এমনকি বিশ্বযুদ্ধও শুরু হয়ে যেতে পারে। এ কারণে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্যসহ অন্যান্য খাদ্য উপাদান মজুতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

সুইডেনের সরকার এই প্রকল্পের জন্য ৫ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী ২০২৬ সাল থেকে ২০২৮ সালের মধ্যে দেশজুড়ে বেশ কয়েকটি খাদ্য গুদাম তৈরি করা হবে। সম্ভাব্য যুদ্ধের সময় প্রত্যেক নাগরিক যেন প্রতিদিন ন্যূনতম ৩ হাজার ক্যালরি পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারেন— সেই হিসেব অনুযায়ী খাদ্যদ্রব্য মজুত করা হবে গুদামগুলোতে।’

সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ড জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে কীভাবে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হয়, সে সম্পর্কে আগামী মাস থেকে নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবে সরকার।

এদিকে এই সংবাদের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক কর্মকর্তা রুশ সংবাদমাধ্যম আরটি-কে জানিয়েছেন, ‘পশ্চিমা বিশ্ব সব রুশবিরোধী হিস্টিরিয়ায় ভোগে। খাদ্য মজুত ও নাগরিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যাপারটিও সেই হিস্টিরিয়ার অংশ। রাশিয়ার কারণে কেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে?’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় খাদ্য মজুত করছে সুইডেন

আপডেট সময় ০৯:৩৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫