ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:২৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে ডায়াবেটিস টাইপ-২ এখন মহামারির আকার নিয়েছে। বিশেষত তরুণদের মধ্যে এই রোগের হার যেভাবে বাড়ছে, তা স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করে তুলেছে। কারণ, রাতে ঘুম হারানো, দিনে খাওয়া-দাওয়া ঠিকমতো মেনে চলা, এক্সারসাইজ— সবকিছু নিয়ম মেনে করলেও অনেকের শরীরে দেখা যাচ্ছে উচ্চ রক্তচিনি এবং ভবিষ্যতের রোগের ছায়া।

এদিকে, ভয়াবহ এই রোগ বৃদ্ধির সঠিক কারণ নিয়ে বিভিন্ন কথা থাকলেও সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, রোগটির পিছনে অন্যতম কারণ হিসেবে রয়েছে আল্ট্রা-প্রসেসড খাবারের অতিরিক্ত ব্যবহার। মার্কিন যুক্তরাষ্ট্রের কেক স্কুল অব মেডিসিনের এই নতুন গবেষণায় দেখা গেছে, যুবকদের মধ্যে এ ধরনের খাবারের প্রভাব বিশেষভাবে ক্ষতিকর।

এই গবেষণায় ১৭ থেকে ২২ বছর বয়সী ৮৫ জন স্বাস্থ্যবান যুবককে অন্তর্ভুক্ত করা হয় এবং চার বছরের জন্য তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়েছে।

গবেষণার দাবি, আল্ট্রা-প্রসেসড খাবার সাধারণ হলেও খুবই ঝুঁকিপূর্ণ। এই ধরনের খাবার সাধারণত বারবার প্রক্রিয়াজাত হয়। এতে লবণ, চিনি ও কৃত্রিম উপাদান অনেক থাকে, কিন্তু ফাইবার ও পুষ্টি খুব কম। যেমন ডাবল রুটি, কেক, মিষ্টি, টফি, ফাস্ট ফুড, ব্রেকফাস্ট সিরিয়াল, চিংড়ি বা মুরগির নাগেটস, ইনস্ট্যান্ট নুডলস, মিষ্টি পানীয় ও সোডা। গবেষকরা সতর্ক করেছেন, এসব খাবারের অতিরিক্ত ব্যবহার শুধু ডায়াবেটিস নয়, হার্টের সমস্যা, ক্যান্সারসহ অন্যান্য দীর্ঘমেয়াদি অসুখের ঝুঁকিও বাড়ায়।

গবেষণার ফলাফল

গবেষণায় দেখা গেছে, যত বেশি আল্ট্রা-প্রসেসড খাবার খাওয়া হবে, রক্তে শর্করার মাত্রা এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি তত বেশি হবে। এছাড়া, এই খাবারের অতিরিক্ত ব্যবহার ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে শরীর শর্করাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। গবেষকরা আরও জানিয়েছেন, মাঝারি মাত্রার অতিরিক্ত ব্যবহারও রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ ও ওজন বৃদ্ধির ঝুঁকি বাড়ায়।

স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার উপায়

১. ফল, সবজি ও স্বাস্থ্যকর খাবারের ব্যবহার বাড়ান।

২. আল্ট্রা-প্রসেসড খাবারের পরিমাণ কমান।

৩. দৈনন্দিন ব্যায়াম ও সক্রিয় জীবনধারা বজায় রাখুন।

উল্লেখ্য, বিশ্বজুড়ে গত ৩০ বছরে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮০ কোটির বেশি। আর ১৯৯০ থেকে ২০২২ সালের মধ্যে বিশ্বের বয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার ৭ থেকে ১৪ শতাংশে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত দেশগুলোতে এই সংখ্যা বেশি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

আপডেট সময় ০৩:২৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫