ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঢাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৩৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাহতাপ ইসলাম।

রোববার (১৯ অক্টোবর) রাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করারও নির্দেশ দেওয়া হয়।

সাদমান আব্দুল্লাহ সলিমুল্লাহ মুসলিম হল সংসদের নির্বাচিত জিএস। তিনি এর আগে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন সাধারণ সম্পাদক মাহতাপ ইসলাম যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন গাজী। কমিটিতে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক’ ও ‘রাজনৈতিক শিক্ষা পাঠচক্র সম্পাদক’ নামে দুইটি পদ সৃষ্টি করেছে সংগঠনটি। এই দুই পদে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মোফাচ্ছেল হক ও ওমর ফারুক

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি রাশেদ খান আদিব; সহ-সভাপতি সুমাইয়া মোস্তারী রিস্তী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সাদমান; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন; সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ সামিয়া; দপ্তর সম্পাদক রাকিবুল আলম রুদ্র; সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ নোমান; অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহিন।

এ ছাড়া সমাজসেবা সম্পাদক ইসতিয়াক আহম্মেদ; তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজুর রহমান; সাহিত্য সম্পাদক কৌফিক আদির; আইন বিষয়ক সম্পাদক মুনতাসীর রহমান; ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহাত খান টুলকি এবং কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে আছেন মুরাদ হাসান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঢাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি

আপডেট সময় ০২:৩৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫