ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং ব্যবস্থা, ডিএমপির নির্দেশনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন এলাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং ব্যবস্থায় গণপরিবহণকে নির্দিষ্ট বাস স্টপেজ/ কাউন্টার ছাড়া কোনো যাত্রী পরিবহন (ওঠানো-নামানো) না করার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ছাড়া টিকিটের মাধ্যমে সিঙ্গেল লেনে যাত্রী পরিবহন করতে হবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে ডিএমপির মিরপুর ট্রাফিক ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকায় গণপরিবহণে যাত্রীসেবা সহজীকরণ, পরিবহন মালিক ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ, যানজট নিরসন ও গণপরিবহণে শৃঙ্খলা সমুন্নতকরণে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) হতে ই-টিকিটিং সিস্টেম চালু করা হচ্ছে।

এখন থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বিশেষ করে মিরপুর ট্রাফিক ডিভিশনের (গাবতলী-টেকনিক্যাল-কল্যাণপুর-তালতলা-শেওড়াপাড়া-মিরপুর ১-মিরপুর ১০-মিরপুর ১৪- কচুক্ষেত-ভাসানটিক-কালশি-সেগুফতা-মিরপুর ১২-বিরুলিয়া ব্রিজ-ডিয়াবাড়ী ক্রসিং ও সংলগ্ন এলাকা ) সব গণপরিবহণকে নির্দিষ্ট বাস স্টপেজ/ কাউন্টার ছাড়া কোনো যাত্রী পরিবহন (ওঠানো-নামানো) না করার জন্য অনুরোধ করা হলো। টিকিটের মাধ্যমে সিঙ্গেল লেনে যাত্রী পরিবহন করতে হবে। আগামীকাল রবিবার (১৮ জানুয়ারি) হতে যাতে পরিবহন চালক ও হেলপার/সুপারভাইজার বিষয়টি মেনে চলে সেজন্য তাদের সচেতন ও অবহিত করতে সংশ্লিষ্ট পরিবহন মালিক/শ্রমিকগণকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
সংবাদ বিজ্ঞপ্তি আরো বলা হয়, উপর্যুক্ত নিয়মের ব্যত্যয় (অর্থাৎ নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী উঠানো-নামানো, টিকিট ছাড়া যাত্রী পরিবহন, সিংগেল লেন না মেনে রাস্তায় যানজট তৈরি প্রভৃতি) হলে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) হতে সংশ্লিষ্ট চালক (পয়েন্ট কর্তনসহ) ও পরিবহনের বিরুদ্ধে মামলা/জরিমানাসহ কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কোনো পরিবহন চালক একই দিন একাধিকবার/ একাধিক স্থানে উক্ত নিয়মের ব্যত্যয় ঘটালে তাকে একাধিকবার শাস্তির সম্মুখীন হতে হবে। বিধায়, যাত্রীসাধারণ, পরিবহন শ্রমিক, চালক ও হেলপার/ সুপারভাইজারদেরকে উক্ত বিষয়টি সচেতন ও অবগতকরণের জন্য প্রচারণা/মাইকিং করতে হবে। সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিক(ড্রাইভার/হেলপার)-ট্রাফিক পুলিশ বিষয়টি নিশ্চিত করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ই-টিকিটিং ব্যবস্থা, ডিএমপির নির্দেশনা

আপডেট সময় ০১:০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬