ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঢাকায় ঝটিকা মিছিল, রাতে ময়মনসিংহে ফিরতেই নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন গ্রেপ্তার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিনজনের একজন গত শুক্রবার সকালে রাজধানীতে ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নিয়েছিলেন।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতারা হলেন—ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান পার্থ (২০) ও মো. মারুফ মিয়া (২৫)। তারা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।

শনিবার (১ নভেম্বর) ভোররাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিন ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান দৈনিক জনকণ্ঠকে তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে রাজধানীর উত্তরায় এক ঝটিকা মিছিলে অংশ নেয় নূর হামীম রুশো। এতে জেলার আরও কয়েকজন নেতাকর্মীও অংশ নেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান চালিয়ে নূর হামীম রুশোসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ছাত্রলীগ নেতা নূর হামীম রুশো রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন।

ওসি মো. ওবায়দুর রহমান আরও বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঢাকায় ঝটিকা মিছিল, রাতে ময়মনসিংহে ফিরতেই নিষিদ্ধ ছাত্রলীগের ৩ জন গ্রেপ্তার

আপডেট সময় ০২:০৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫