ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ডোপ টেস্টের মাধ্যমে নেশাগ্রস্তদের চিহ্নিত করে সাজা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

ডোপ টেস্টের মাধ্যমে নেশাগ্রস্তদের চিহ্নিত করে তিন মাসের সাজা কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, আমাদের দুর্নীতিমুক্ত মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাব।

শনিবার নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। আমরা যদি এমপি-মন্ত্রীরা কোনো অন্যায় কাজ করি, আপনারা ডিসি-এসপিরা আমাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা আমাকে ভোট দিয়ে সংসদে বসার সুযোগ করে দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি যারা ভোট দেয়নি, তাদের প্রতিও সমান কৃতজ্ঞতা প্রকাশ করছি। নরসিংদীতে একটি মেডিকেল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। এ ছাড়া নরসিংদীকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে। তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবেন বলে জানান।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন নরসিংদী-১ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ডোপ টেস্টের মাধ্যমে নেশাগ্রস্তদের চিহ্নিত করে সাজা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০২:১৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬