ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ডুয়েটে ভিসির যোগদান ঘিরে সংঘর্ষ, আহত ১৭

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্যের (ভিসি) যোগদান ঘিরে ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। বিকেলে দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব।

ছাত্রদলের অভিযোগ, ছাত্রশিবির পরিকল্পিতভাবে ক্যাম্পাসে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। উপাচার্যবিরোধী আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীর লেবাসধারী ছাত্রশিবির।

তবে ছাত্রশিবিরের অভিযোগ, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীরা সংঘবদ্ধ হামলা চালিয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে ডুয়েটের উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরপরই তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল বের করেন একদল শিক্ষার্থী। ওই শিক্ষার্থীদেরই শিবিরকর্মী বলে দাবি ছাত্রদলের। আন্দোলনকারীরা ঢাকা-শিমুলতলী সড়কেও বিক্ষোভ করেন। গত শুক্রবারও ক্যাম্পাসে বিক্ষোভ করা হয়। শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ব্যানারও টানিয়ে দেন।

নিয়োগ পাওয়ার পর নতুন উপাচার্য ওই দিনই মন্ত্রাণালয়ে যোগদান করেন। তিনি গতকাল ডুয়েটে কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করতে আসছেন– এমন খবরে একদল শিক্ষার্থী আগে থেকেই প্রধান ফটকে অবস্থান করেন। নতুন উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে ‘লাল কার্ড কর্মসূচির’ ব্যানারে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। সকাল ১০টার কিছু আগেই নতুন উপাচার্য ক্যাম্পাসের প্রধান ফটকের কাছে চলে আসেন। এ সময় নতুন উপাচার্যকে স্বাগত জানিয়ে ছাত্রদলসমর্থিত শিক্ষার্থীদের আরেকটি পক্ষ মূল ফটক খুলে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপাচার্যের গাড়িটি ভেতরে না ঢুকে সরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফটকের ভেতরে ক্যাম্পাসের অবস্থান নেওয়া শিক্ষার্থী ও বহিরাগতদের একটি অংশ ফটকের বাইরে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে  গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ পুলিশের পাঁচ সদস্য এবং ১২ শিক্ষার্থী আহত হন।

এদিকে উপাচার্যবিরোধী এ আন্দোলন ছাত্রশিবিরের পূর্বপরিকল্পিত বলে দাবি ছাত্রদলের। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম গতকাল লিখিত বিবৃতিতে  জানান, ডুয়েটে অধ্যাপক মোহাম্মদ ইকবালকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই সাধারণ শিক্ষার্থী লেবাসধারী ছাত্রশিবির সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী এই নিয়োগ বাতিল করে ডুয়েট থেকেই উপাচার্য নিয়োগের বায়না ধরে। এক পর্যায়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।’ তিনি বলেন, অথচ বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বাইরে থেকে উপাচার্য নিয়োগ একটি বহুল চর্চিত বিষয়। কিন্তু বিষয়টিকে কেন্দ্র করে খুবই পরিকল্পিতভাবে ডুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগতরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে ছাত্রশিবির। শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ডুয়েটে উপাচার্য নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল, বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলা করেছে। এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম  ও  সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের একটি অংশ ফটকের ভেতরে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ডুয়েটে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব জানান, পুরো ক্যাম্পাসে এমন তাণ্ডব চলার সময় নতুন উপাচার্য নিরাপদেই ছিলেন। বিকেলে আগের উপাচার্য অধ্যাপক ড. জয়নাল আবেদীনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নতুন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ডুয়েটে ভিসির যোগদান ঘিরে সংঘর্ষ, আহত ১৭

আপডেট সময় ০১:৫০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬