ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগেও প্রত্যাখ্যান হতে পারে অ্যামেরিকার ভিসা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

ওয়াশিংটনভিত্তিক কেএফএফ হেলথ নিউজ জানায়, অ্যামেরিকান দূতাবাস ও কনস্যুলেটগুলোতে তারবার্তার মাধ্যমে নির্দেশকাটি পাঠানো হয়।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন প্রক্রিয়াকে নানাভাবে কঠিন করেছে তার প্রশাসন। এরই অংশ হিসেবে বিভিন্ন সময়ে কঠিন শর্ত যুক্ত করা হয়েছে ভিসা প্রাপ্তিতে। সর্বশেষ স্বাস্থ্যগত জটিলতাকেও ভিসা পাওয়ার শর্ত হিসেবে হাজির করেছে প্রশাসন।

এনডিটিভি জানায়, অ্যামেরিকায় বসবাসের জন্য ভিসার আবেদনকারী বিদেশি কোনো নাগরিকের ডায়াবেটিস কিংবা স্থূলতা থাকলে তার ভিসা প্রত্যাখ্যান হতে পারে।

ট্রাম্প প্রশাসনের নতুন এক নির্দেশিকায় বিষয়টি জানানো হয়েছে, যেটি বৃহস্পতিবার দেওয়া হয়েছে।

স্টেইট ডিপার্টমেন্টের নির্দেশিকায় বলা হয়, এ ধরনের স্বাস্থ্যগত সমস্যায় থাকা লোকজন ‘সরকারি সুবিধার ওপর অতি নির্ভরশীল’ হতে পারেন। একই সঙ্গে তারা অ্যামেরিকার সম্পদ নিঃশেষ করতে পারেন।

সংক্রামক রোগ, টীকাদানের ইতিহাস যাচাই এবং মানসিক সমস্যা জানা সবসময়ই অ্যামেরিকার ভিসা আবেদন প্রক্রিয়ার অংশ ছিল, তবে নতুন নির্দেশনায় বাড়তি কিছু স্বাস্থ্যগত অবস্থা যোগ করা হয়েছে।

কেএফএফের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আবেদনকারীর স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় নিতে হবে। সুনির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থা—যার অন্তর্ভুক্ত কিন্তু শুধু এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়—হৃদরোগ, শ্বাসপ্রশ্বাসের রোগ, ক্যানসার, ডায়াবেটিস, বিপাকীয় রোগ, স্নায়ু রোগ ও মানসিক স্বাস্থ্যের অবস্থার চিকিৎসায় লাখো ডলার খরচ হতে পারে।

ভিসার আবেদনকারীরা চিকিৎসা খরচ মেটাতে পারবেন কি না, সেটি মূল্যায়নের জন্যও ভিসা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ডায়াবেটিস, স্থূলতা, হৃদরোগেও প্রত্যাখ্যান হতে পারে অ্যামেরিকার ভিসা

আপডেট সময় ০৭:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫