ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ট্রাম্প-মামদানি বৈঠক আজ, আলোচনা যা নিয়ে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বসছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। আজ শুক্রবার (২১ নভেম্বর) বৈঠকে বসবেন তারা। নির্বাচনে জেতার পর ট্রাম্পের সঙ্গে এটিই হবে তার প্রথম বৈঠক।

বৈঠকে জননিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন মামদানি। ।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক নির্বাচনী তিক্ততার পরও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার এই বৈঠকটি স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে। মূলত নির্বাচনী প্রচারণার সময় দুজনই একে অপরকে কটাক্ষ করেছিলেন।

৩৪ বছর বয়সি মামদানি চলতি মাসের শুরুতে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে নয় পয়েন্টের ব্যবধানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করেন। নির্বাচনের আগে নিউইয়র্কের বাইরে তিনি খুব পরিচিত ছিলেন না, কিন্তু এখন তিনি জাতীয় পর্যায়ে পরিচিত হয়ে উঠেছেন।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘কমিউনিস্ট মেয়র’ হোয়াইট হাউসে বৈঠকের অনুরোধ করেছেন এবং ওভাল অফিসে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

পরে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মামদানি জানান, বৈঠকে জননিরাপত্তা, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।

মামদানি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দেব— নিউইয়র্কবাসীর উপকারে আসবে এমন যেকোনো ইস্যুতে আমি তার সঙ্গে কাজ করব। আর কোনও এজেন্ডা নিউইয়র্কের ক্ষতি করলে, সেটাও প্রথমে আমিই বলব।’

মামদানির মুখপাত্র ডোরা পেকেক জানান, দায়িত্ব নিতে যাওয়া প্রশাসনের জন্য প্রেসিডেন্টের সঙ্গে এই ধরনের বৈঠক স্বাভাবিক প্রক্রিয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ট্রাম্প-মামদানি বৈঠক আজ, আলোচনা যা নিয়ে

আপডেট সময় ০২:৪২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫